shono
Advertisement

Breaking News

Punjab

ফাঁস পাক চক্রান্ত, পাঞ্জাবে গ্রেপ্তার ৯ জঙ্গি, নিট বিক্ষোভের মধ্যে যন্তর মন্তরে হামলার ছক ছিল

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাকিস্তান থেকে আইএসআই হ্যান্ডলারদের নির্দেশমতো কাজ করছিল এই জঙ্গিরা। স্থানীয় যুবকদের মগজধোলাই দিয়ে জঙ্গিদলে যোগ, অস্ত্র ও মাদকপাচারের মতো কাজে নিযুক্ত করার কাজ করছিল ধৃতেরা।
Published By: Kishore GhoshPosted: 03:06 PM Aug 05, 2026Updated: 04:20 PM Aug 05, 2026

অপারেশন সিঁদুরে জখম হয়েছে পাকিস্তান। এরপর থেকেই গুপ্তঘাতের অপচেষ্টা চালাচ্ছে আইএসআই। যদিও ফের ফাঁস হয়ে গেল যড়যন্ত্র। বুধবার চার নাবালক-সহ ৯ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিশ। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। ওই সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, নিট প্রশ্নফাঁস আন্দোলনের সময় যন্তর মন্তর চত্বরে হামলার ছক কষেছিল পাক জঙ্গিরা। শেষ মুহূর্তে তা ভেস্তে যায়।

Advertisement

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাকিস্তান থেকে আইএসআই হ্যান্ডলারদের নির্দেশমতো কাজ করছিল এই জঙ্গিরা। স্থানীয় যুবকদের মগজধোলাই দিয়ে জঙ্গিদলে যোগ, অস্ত্র ও মাদকপাচারের মতো কাজে নিযুক্ত করার কাজ করছিল ধৃতেরা। পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব বলেন, "অমৃতসর কমিশনারেট পুলিশ আইএসআই মদতপুষ্ট দুটি জঙ্গি মডিউলের চক্রান্ত ফাঁস করেছে। চারজন নাবালক-সহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে তিনটি পিস্তল, চারটি পেট্রোল বোমা এবং নয়টি তাজা কার্তুজ।"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজস্থান থেকে ধরা হয়েছে একটি জঙ্গি মডিউলকে। গ্রেপ্তার করা হয়েছে সুখমান সিং এবং তাঁর তিন নাবালক সহযোগীকে। তদন্তকারীরা দাবি করেছেন, 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভ চলাকালে দিল্লির যন্তর মন্তরে হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল এই মডিউলটিকে।

সুখমান জেরায় স্বীকার করেছে, আইএসআই-এর নির্দেশে কাজ করছিল তারা। সেই মতো দিল্লিতে গিয়ে রেকিও করেছিল। কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তার কারণে সেই ‘মিশন’ বাতিল করতে হয়। উল্লেখ্য, অমৃতসরের তরণ তারণ থেকে দ্বিতীয় মডিউলের পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement