shono
Advertisement

শহিদদের স্মৃতিতে একদিনের বেতন উৎসর্গ কাশ্মীর পুলিশের

সন্তানদের পড়াশোনার খরচও চালাবে প্রশাসন। The post শহিদদের স্মৃতিতে একদিনের বেতন উৎসর্গ কাশ্মীর পুলিশের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:16 PM Jun 19, 2017Updated: 08:46 AM Jun 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজিরবিহীন সিদ্ধান্ত নিতে চলেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। নিজেদের বেতন থেকে একদিনের অর্থ শহিদ পুলিশ আধিকারিকদের পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, চলতি বছরে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ১৪ জন পুলিশ আধিকারিক ও দুজন উচ্চপদস্থ কর্তা। এঁদের পরিবারের হাতেই তুলে দেওয়া হবে একদিনের বেতন।

Advertisement

[বন্ধুদের হাতেই চলন্ত ট্রেনে গণধর্ষণের শিকার, ছুড়ে ফেলা হল নাবালিকাকে]

জম্মু ও কাশ্মীর পুলিশ এই সব শোকাহত পরিবারের পাশে আছে। তাদের সাথে সমব্যথী। মূলত এই বার্তা পৌঁছে দিতেই বেতনের একাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্রের তরফে জানানো হয়, প্রতিবছরই জঙ্গি হামলায় বহু পুলিশ কর্মীর মৃত্যু হচ্ছে৷ এই ঘটনায় তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই এই সিদ্ধান্ত। পুলিশ মহলের ওপরের তলা থেকে তৃণমূল স্তর পর্যন্ত কর্মীরা এই সিদ্ধান্তে সহমত বলে খবর।

[শ্মশানেই কেঁদে উঠল ‘মৃত’ শিশু! তারপর…]

এর আগে, জম্মু ও কাশ্মীর সরকার জঙ্গি সংঘর্ষে নিহত পুলিশ আধিকারিক ফিরোজ আহমেদ দার-সহ আরও পাঁচ পুলিশকর্মীর পরিবারের পাশে দাঁড়ায়। আর্থিক সাহায্যের পাশাপাশি, তাদের পরিবারের সন্তানদের পড়াশোনার খরচও প্রশাসন চালাবে বলে জানায়।

The post শহিদদের স্মৃতিতে একদিনের বেতন উৎসর্গ কাশ্মীর পুলিশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার