shono
Advertisement

Breaking News

Kanpur Plane Crash

ফের আকাশে বিপর্যয়, কানপুরে হুড়মুড়িয়ে ভাঙল বিমান, চলছে উদ্ধারকাজ

ইতিমধ্যেই ঘটনাস্থলে এমার্জেন্সি টিম। ঠিক কী কারণে দুর্ঘটনা সেটা এখনও স্পষ্ট নয়।
Published By: Subhajit MandalPosted: 12:56 PM Aug 27, 2026Updated: 01:50 PM Aug 27, 2026

ফের আকাশে বড়সড় বিপর্যয়। কানপুরে ভেঙে পড়ল বেসরকারি বিমান সংস্থার প্রশিক্ষণ বিমান (Kanpur Plane Crash)। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে  দুই পাইলটের। গুরুতর আহত কো-পাইলট। সজোরে আছড়ে পড়ে বিমানটি একেবারে টুকরো টুকরো হয়ে গিয়েছে। স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেছেন।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে প্রশিক্ষণ চলাকালীন নাত্থু পুরওয়া গ্রামের গঙ্গার ব্যারেজের ধারে বিমানটি ভেঙে পড়ে। দুই ইঞ্জিনের ছোট বিমানটিতে একজন প্রশিক্ষণরত পাইলট এবং একজন সিনিয়র পাইলট ছিলেন। প্রশিক্ষণরত পাইলটের নাম শচীন ভাটিয়া। তিনি গুজরাটের বাসিন্দা। অপর পাইলটের নাম অভিষেক পুজারী, তিনি কর্নাটকের বাসিন্দা। ঘটনাস্থালেই দুই পাইলটের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এমার্জেন্সি টিম। ঠিক কী কারণে দুর্ঘটনা সেটা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় সূত্রের খবর, কানপুরের গার্গ অ্যাভিয়েশন ট্রেনিং সেন্টার থেকে বেলা সাড়ে এগারোটা নাগাদ ওই প্রশিক্ষণ বিমানটি উড়েছিল। ১১টা ৫০ নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটে। সেসময় বিমানটি ফিরছিল ওই প্রশিক্ষণ কেন্দ্রেই। সূত্রের খবর, যে পাইলট প্রশিক্ষণ দিচ্ছিলেন তাঁর অন্তত ৩ হাজার ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে। ফলে পাইলটের অনভিজ্ঞতার তত্ত্ব খাটে না।

কয়েক দিন আগেই ছিল আহমেদাবাদ বিমান দুর্ঘটনার বর্ষপূর্তি। এক বছর আগের বিভীষিকার স্মৃতি এখনও অমলিন ভুক্তভোগীদের মনে। সেই দুর্ঘটনার তদন্ত এখনও সম্পন্ন হয়নি। প্রাথমিক রিপোর্টে পাইলটদের দোষী বলে ইঙ্গিত করা হলেও পাইলটদের সংগঠন তা মানতে রাজি নয়। এমনকী দুর্ঘটনার দরুন যে ক্ষতিপূরণ পাওয়ার কথা যাত্রীদের পরিবারগুলির, সেটাও এখনও সকলে পাননি। ওই ঘটনার পরও দেশে একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে অজিত পওয়ারের মতো রাজনৈতিক নেতার। এই দুর্ঘটনাগুলির অনেকগুলিরই কারণ এখনও জানা যায়নি। এবার কানপুরে ফের বিমান ভাঙল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement