shono
Advertisement

যোগীর রাজ্যে তরুণীকে ধর্ষণ করে চারতলা থেকে ছুড়ে ফেলে দিল ব্যক্তি

ঘটনার পরই এলাকার লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। The post যোগীর রাজ্যে তরুণীকে ধর্ষণ করে চারতলা থেকে ছুড়ে ফেলে দিল ব্যক্তি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:17 PM Jul 23, 2017Updated: 02:47 PM Jul 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের নিরাপত্তার জন্য পুলিশকে কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তৈরি হয়েছে অ্যান্টি-রোমিও স্কোয়াডও। কিন্তু তাতেও যে তরুণী-যুবতীরা নিশ্চিন্তে থাকতে পারছেন না, সে ঘটনাই ফের প্রমাণিত। কানপুরে ফের ঘটল ধর্ষণের মতো মর্মান্তিক ঘটনা। ধর্ষণ করে চারতলা থেকে নিচে ফেলে দেওয়া হল তরুণীকে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

Advertisement

[মিটতে চলেছে ঘাটতি, জরুরি ভিত্তিতে অস্ত্র কিনছে ভারতীয় সেনা]

অন্যান্য দিনের মতো কানপুরের চাকেরির বাসিন্দা তাঁর বাবার দোকানে যাচ্ছিলেন। কিন্তু মাঝরাস্তাতেই যে তাঁর জন্য এমন বিপদ অপেক্ষা করছিল, বুঝতেই পারেননি তিনি। তখনই জোর করে এক যুবক ওই তরুণীকে টেনে নিজের বাড়ির ভিতর নিয়ে যায়। অভিযোগ, সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। কিন্তু এই নৃশংসতাও হয়তো যথেষ্ট ছিল না। ধর্ষণের পর চারতলা থেকে ছুড়ে ফেলে দেওয়া হয় ওই তরুণীকে। স্থানীয়রা তাঁকে নিচে পড়তে দেখে ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। আপাতত চিকিৎসা চলছে নির্যাতিতার।

[সুকমায় আত্মঘাতী সিআরপিএফ জওয়ান, কারণ নিয়ে ধোঁয়াশা]

এই ঘটনার পরই এলাকার লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ি ও রেস্তরাঁয় ভাঙচুরও চালানো হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এসপি অনুরাগ আর্য জানান, ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত পুলিশ হেফাজতে রয়েছে সে। ব্যক্তিগত শত্রুতার জেরেই এই কাজ কিনা, সে বিষয়ে জেরা করা হচ্ছে। কিন্তু এমন ঘটনা ফের একবার উত্তরপ্রদেশে নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।

The post যোগীর রাজ্যে তরুণীকে ধর্ষণ করে চারতলা থেকে ছুড়ে ফেলে দিল ব্যক্তি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার