সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তবে কি এবার কাশ্মীরেও ঢুকে পড়ল ইসলামিক জঙ্গিগোষ্ঠী ISIS? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনেকের মনে৷ কারণ এই প্রথম উপত্যকায় কোনও জঙ্গির মৃতদেহ ISIS-র কালো পতাকায় মুড়ে শেষকৃত্য সম্পন্ন হল৷ বুধবার শ্রীনগরে পুলিশের গুলি নিহত হিজবুল জঙ্গি সাজাদ গিলকরের শেষকৃত্য অনুষ্ঠিত হয়৷ সেখানেই এই দৃশ্য দেখা গিয়েছে৷
[গো-রক্ষায় ‘সেমসাইড’! বেধড়ক মার খেলেন বিজেপি নেতাই]
গত মাসে শ্রীনগরের জামিয়া মসজিদের সামনে উন্মুত্ত জনতার রোষের শিকার হন খোদ ডিএসপি আয়ুব পণ্ডিত৷ মসজিদের ছবি তোলার অভিযোগে তাঁকে নগ্ন করে বেধড়ক মারধর করা হয়৷ ঘটনাস্থলেই মারা যান কাশ্মীরের পুলিশের এই পদস্থ আধিকারিক৷ পুলিশ জানিয়েছে, ডিএসপি আয়ুব পণ্ডিতকে পিটিয়ে মারা ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল হিজবুল জঙ্গি সাজাদ গিলকর৷ এছাড়াও কাশ্মীরের সিআরপিএফ ও পুলিশে্র উপর হামলার ঘটনাতেও সাজাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর৷ বুধবার শ্রীনগরে পুলিশের সঙ্গে গুলি লড়াইয়ে মৃত্যু হয় এই জঙ্গির৷
[প্রধানমন্ত্রীই এই সময়ের গান্ধীজি, মোদির ঢালাও প্রশংসা কেন্দ্রীয় মন্ত্রীর]
এমনিতে কাশ্মীরের কোনও জঙ্গির মৃত্যুর পর ঘটা করে শেষকৃত্য করার রেওয়াজ নতুন নয়৷ তবে এতদিন মৃত জঙ্গির দেহ পাকিস্তানের পতাকায় মুড়ে দেওয়া হত৷ কিন্তু সাজাদ গিলকরের শেষকৃত্যে দেখা গেল অন্য ছবি৷ পাকিস্তানের পতাকায় নয়, এই হিজবুল জঙ্গির মৃতদেহ ইসলামিক জঙ্গি সংগঠন ISIS-এর পতাকায় মুড়ে ফেলা হয়েছিল৷ নিহত হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির ছবি লাগানো পতাকা নিয়ে তার নামে স্লোগানও দেয় উপস্থিত জনতা৷ প্রসঙ্গত, গত ২২ মে শ্রীনগরের যে জামিয়া মসজিদের সামনে গণপিটুনিতে কাশ্মীরের ডিএসপি আয়ুব পণ্ডিতের মৃত্যু হয়েছে, সেখানেই হিজবুল জঙ্গি সাজাদ গিলকরের শেষকৃত্য হয়৷ কাশ্মীরের কারফিউ উপেক্ষা করে এই হিজবুল জঙ্গি শেষকৃত্য মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷
[প্রেমের টানে ‘জেহাদি’ জীবন বেছে নিয়েছিল লস্কর জঙ্গি সন্দীপ]
কাশ্মীর পুলিশের দাবি, গণপিটুনিতে ডিএসপি আয়ুব পণ্ডিতের মৃত্যুর পর গা ঢাকা দেয় সাজিদ গিলকর৷ পরে জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনে যোগ দেয় সে৷ গণপিটুনিতে ডিএসপির মৃত্যু নিয়ে অবশ্য এখনও রিপোর্ট জমা দেয়নি বিশেষ তদন্তকারী দল বা সিট৷
The post ISIS-এর পতাকায় মুড়ে শেষকৃত্য নিহত জঙ্গির, কাশ্মীরে চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.
