shono
Advertisement
Kerala High Court

শিশুর গোপনাঙ্গে চুমু খাওয়ার মানে..., বৃদ্ধের ২০ বছরের জেলের সাজা বহাল রেখে কী জানাল হাই কোর্ট?

ঘটনাটি ২০২০ সালের জানুয়ারি মাসের। পথনমথিট্টা জেলায় একটি দোকানে অভিযুক্ত ১৪ বছরের এক কিশোরকে জোর করে মদ-গাঁজা খাওয়ান। তারপর তাকে দোকানের ভিতরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়। কিশোরের বয়ান অনুযায়ী, বৃদ্ধ তার পোশাক খুলিয়ে যৌনাঙ্গে চুম্বন করেছিল।
Published By: Subhodeep MullickPosted: 06:05 PM Sep 02, 2026Updated: 06:30 PM Sep 02, 2026

শিশুর যৌনাঙ্গে চুম্বন যৌন নিগ্রহের শামিল। এমনই পর্যবেক্ষণে নাবালককে যৌন নির্যাতনের দায়ে এক বৃদ্ধের ২০ বছরের জেলের সাজা বহাল রাখল কেরল হাই কোর্ট।

Advertisement

ঘটনাটি ২০২০ সালের জানুয়ারি মাসের। পথনমথিট্টা জেলায় একটি দোকানে অভিযুক্ত ১৪ বছরের এক কিশোরকে জোর করে মদ-গাঁজা খাওয়ান। তারপর তাকে দোকানের ভিতরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়। কিশোরের বয়ান অনুযায়ী, বৃদ্ধ তার পোশাক খুলিয়ে যৌনাঙ্গে চুম্বন করেছিল। শুধু তাই নয়, একইদিনে ওই বৃদ্ধ দু’বার নাবালকের উপর যৌন নির্যাতন করে বলে জানা যায়। মামলাটি পথনমথিট্টার ফাস্ট ট্র্যাক আদালতে গেলে পকসো ধারায় দোষী সাব্যস্ত হয় ওই বৃদ্ধ। দেওয়া হয় ২০ বছরের কারাদণ্ড। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে কেরল হাই কোর্টের দ্বারস্থ হয় সে। দাবি করে, তাকে মিথ্যাভাবে মামলায় ফাঁসানো হয়েছে।

তবে মামলাটি শোনার পর বৃদ্ধার দাবি খারিজ করে দেয় বিচারপতি এ বদরুদ্দিনের বেঞ্চ। পকসো আইনের ধারা ৩(ডি) -এর ব্যাখ্যা করে করে আদালত জানায়, শিশুর পুরুষাঙ্গ, যোনি, মলদ্বার বা মূত্রনালি মুখ দিয়ে স্পর্শ করা বা সেখানে চুমু খাওয়া যৌন নির্যাতনের শামিল। সেই কারণেই হাই কোর্ট জানিয়ে দেয়, পকসো আইনের ৫(১) ও ৬ নম্বর ধারায় ওই বৃদ্ধাকে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে ফাস্ট ট্র্যাক আদালতের সিদ্ধান্ত সঠিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার