সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে একটা স্মার্টফোন থাকলে যে কোনও ব্যক্তিগত মুহূর্তও আজ বিক্রিত এবং বিকৃত। কোনও কিছুই আর গোপন নয়। সবকিছু প্রকাশিতও বটে। নিজের প্রেমিকার সঙ্গে সঙ্গমের মুহূর্তও তাই ফেসবুকে লাইভ সম্প্রচার করেছিল এক যুবক। শেষমেশ অবশ্য অভিজ্ঞতা সুখকর হল না। ভিডিও ভাইরাল হতেই বেঁকে বসেন প্রেমিকা। পালটা ধর্ষণের অভিযোগ আনেন। আর তার জেরেই গ্রেপ্তার করা হল কেরলের ওই যুবককে।
[ সিরসাতেই লুকিয়ে পুলিশের চোখে ধুলো হানিপ্রীতের! ]
দিনকয়েক আগেই ঘটেছিল ঘটনাটি। এক যুবক তার প্রেমিকার সঙ্গে সঙ্গমে রত, এবং তা লাইভ হচ্ছে ফেসবুকের মতো জনপ্রিয় মাধ্যমে। যা দেখে রীতিমতো হতবাক হয়েছিল সাধারণ মানুষ। এরকমটাও হয়! হাতে স্মার্টফোন আর ইন্টারনেট থাকলে আজ যে কোনও জিনিসেরই লাইভ সম্প্রচার সম্ভব। কোনও সম্পাদনা নেই, কোথাও কোনও মাপকাঠিও নেই। কিন্তু এরকম ব্যক্তিগত মুহূর্তও কেউ ফাঁস করতে পারে! কিন্তু যুবক যে তা পেরেছিল তা ভিডিওতেই প্রমাণ। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি হোয়্যাটসঅ্যাপের মতো ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মেও তা ছড়িয়ে পড়ে। এরপরই বিপাকে পড়ে লিনু নামে বছর তেইশের ওই যুবক। জানা যাচ্ছে, তার প্রেমিকা আসলে বিবাহিতা। তাঁর একটি সন্তানও আছে। পেশায় কাপড়ের দোকানের কর্মী। ঘটনার মাস ছয়েক আগে থেকে লিনুর সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। লিনু প্রায়ই তার বাড়ি যেত। কখনও সখনও থেকেও যেত। এই অবকাশেই একদিন সঙ্গমে রত হয় দু’জনে। লিনুর দাবি, প্রেমিকার সম্মতি নিয়েই তা ফেসবুকে লাইভ করা হয়। অন্যদিকে মহিলা এখন দাবি করছেন, তিনি সম্মতি তো দেননি। উলটে তাঁকে ধর্ষণ করা হয়েছে। এবং সেই ভিডিও সম্প্রচারিত করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে লিনু নামে ওই যুবককে।
[ বাবর-আকবররা লুটেরা, দাবিতে সিলেবাস থেকে বাদ মোঘল ইতিহাস ]
ইতিমধ্যেই লিনুর ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেখানে ওই মহিলার সঙ্গে তার অনেক অন্তরঙ্গ ভিডিও উদ্ধার হয়েছে। এই কাজ যে নিয়মিত করা হত তা স্পষ্ট বোঝা যাচ্ছে। বারবার ভিডিও করার অভ্যাস থেকেই সঙ্গম লাইভ করার ঝোঁক এসেছিল বলেই মনে করা হচ্ছে। লিনুকে নিজেদের হেফাজতে এ ব্যাপারে বিস্তারিত জানতে চায় পুলিশ।
The post প্রেমিকার সঙ্গে সঙ্গমও ফেসবুকে LIVE, কী পরিণতি যুবকের? appeared first on Sangbad Pratidin.
