shono
Advertisement
CBI

২,৬৭২ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা করে বিদেশে! দুবাই থেকে ধৃত কলকাতার ব্যবসায়ী

হাজার হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ। দেশ ছেড়ে সাতবছর ধরে দুবাইয়ে গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত ব্যবসায়ী! শেষপর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত পাকড়াও ব্যবসায়ী কমলেশ পারেখ।
Published By: Suhrid DasPosted: 11:57 AM May 03, 2026Updated: 11:57 AM May 03, 2026

হাজার হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ। দেশ ছেড়ে সাতবছর ধরে দুবাইয়ে গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত ব্যবসায়ী! শেষপর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে পাকড়াও ব্যবসায়ী কমলেশ পারেখ। এই গয়না ব্যবসায়ীকে সংযুক্ত আরব আমিরশাহি থেকে ভারতে নিয়ে আসা হয়েছে। কলকাতায় এনেও তাঁকে জেরা করা হবে বলে খবর।

Advertisement

পেশায় গয়না ব্যবসায়ী ও কলকাতার প্রমোটার কমলেখ পারেখের বিরুদ্ধে প্রায় ২,৬৭২ কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে। অভিযোগ, কমলেশ ও তাঁর সঙ্গীরা ২৫ ব্যাঙ্কের একটি কনসোর্টিয়াম থেকে ওই বিপুল পরিমাণ টাকা প্রতারণা করেন। এরপরেই তাঁরা গা ঢাকা দিয়েছিলেন। কনসোর্টিয়ামের নেতৃত্বে ছিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অভিযোগের ভিত্তিতে শুরু হয় সিবিআই তদন্ত। সংস্থার প্রোমোটার ও ডিরেক্টররা বিদেশে একাধিক সেল কোম্পানি খুলেছিলেন! কেন্দ্রীয় সংস্থার তদন্তে সেই তথ্য উঠে আসে। ওই নেট ওয়ার্কিংয়ের মাধ্যমেই ব্যাঙ্কের টাকা বিদেশে পাচার হয়ে যায়!

তদন্তে আরও জানা যায়, এই চক্রের জাল সংযুক্ত আরব আমিরশাহিতেও ছিল। রপ্তানি ব্যবসার হাত ধরে এই চক্র চলছিল বলে অভিযোগ। ২০১৬ সালে সিবিআই ও বিএসএফবি এই মামলা দায়ের করেছিল। ২০১৯ সালে কমলেশ পারেখের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এদিকে তদন্ত শুরু হতেই দেশ ছেড়েছিলেন ওই অভিযুক্ত। ২০২২ সালের ৩১ ডিসেম্বর চার্জশিট দেওয়া হয় তাঁর বিরুদ্ধে। ইউএই কর্তৃপক্ষ তাঁকে আটক করে।  সিবিআই স্বরাষ্ট্রমন্ত্রক ও বিদেশমন্ত্রকের সঙ্গে নিবিড় সমন্বয় করে তাঁকে প্রত্যর্পণ প্রক্রিয়া চালাচ্ছিল। শেষপর্যন্ত দেশের মাটিতে অভিযুক্তকে নিয়ে আসা হয়েছে।

কিন্তু প্রতারণার ওই বিপুল পরিমাণ টাকা কোথায় জমা আছে? সেই টাকার কত অংশ খরচ হয়েছে? কীভাবে ওই টাকা ফেরত পাওয়া যাবে? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ধৃত ব্যক্তিকে জেরা করে একাধিক তথ্য পাওয়া যাবে। এমনই মনে করছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement