shono
Advertisement
Woman

২ বছর ধরে যৌন হেনস্তা, আপত্তিকর ভিডিও রেকর্ড, ব্ল্যাকমেল! অতিষ্ঠ হয়ে লিভ ইন সঙ্গীকে ‘খুন’ তরুণীর

পুলিশ সূত্রে খবর, তরুণীর নাম শোভা। ২০১১ সাল থেকে সত্যেন্দ্র নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের এক কন্যাসন্তানও রয়েছে। কিন্তু ২০২৩ সালে ১২ বছর সংসার করার পর দু’জনের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০২৪ সালে অনুজ কুমারের সঙ্গে শোভার পরিচয় হয় এবং তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেন। অভিযোগ, কয়েকমাস পর থেকেই অনুজ শোভাকে যৌন হেনস্তা শুরু করেন।
Published By: Subhodeep MullickPosted: 08:40 PM May 02, 2026Updated: 08:40 PM May 02, 2026

নির্যাতনের শিকার হয়ে লিভ ইন সঙ্গীকে খুনের অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনোরে। অভিযোগ, দীর্ঘ দু’বছর ধরে তরুণীকে যৌন হেনস্তা করছিলেন ওই যুবক। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, তরুণীর নাম শোভা। ২০১১ সাল থেকে সত্যেন্দ্র নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের এক কন্যাসন্তানও রয়েছে। কিন্তু ২০২৩ সালে ১২ বছর সংসার করার পর দু’জনের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০২৪ সালে অনুজ কুমারের সঙ্গে শোভার পরিচয় হয় এবং তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেন। অভিযোগ, কয়েকমাস পর থেকেই অনুজ শোভাকে যৌন হেনস্তা শুরু করেন। শুধু তা-ই নয়, তরুণীর আপত্তিকর ভিডিও রেকর্ড করে তিনি ব্ল্যাকমেলও করতেন বলেও অভিযোগ। এখানেই শেষ নয়। শোভার অভিযোগ, অনুজ মাঝে মাঝে তাঁর কাছ থেকে হাজার হাজার টাকাও দাবি করতেন। আর না দিলে জুটত বেধড়ক মার। শোভার ১০ বছরের কন্যান্তানের দিকেও অনুজ কুদৃষ্টি দিতেন বলে অভিযোগ।

গত ২৮ এপ্রিল পরিস্থিতি চরম আকাড় ধারণ করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন অনুজ শোভাকে একটি ক্যাফেতে এবং পরে একটি প্রত্যন্ত গ্রামে নিয়ে যান। অভিযোগ, সেখানেই তিনি তাঁকে ধর্ষণ করেন। আর সহ্য করতে পারেননি শোভা। সেখানেই অনুজকে গুলি করে খুন করেন তিনি। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তারের পর শোভার কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করেছে তদন্তকারীরা। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement