shono
Advertisement
Vijay Thalapathy

‘একা হলেও সিংহই জঙ্গলের রাজা’, তামিলভূমে ‘বিজয়’ পতাকা উড়তেই চর্চায় থলপতির পুরনো ভিডিও

এখনও অবধি গণনায় দেখা যাচ্ছে, তৃতীয় স্থানে চলে গিয়েছে এম কে স্ট্যালিনের দল ডিএমকে। ৫৭টি আসনে এগিয়ে তারা। এডিএমকে এগিয়ে ৫১টি আসনে। কোলাথুর আসনে পিছিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী স্ট্যালিন। অন্যদিকে, টিভিকে নেতা ফেলিক্স জেরাল্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারও সমর্থন ছাড়াই তামিলনাড়ুতে সরকার গড়বে বিজয়।
Published By: Subhodeep MullickPosted: 03:09 PM May 04, 2026Updated: 05:56 PM May 04, 2026

সময় যত এগোচ্ছে, ততই তামিলনাড়ুতে টিভিকের জয়ের সম্ভাবনা দৃঢ় হচ্ছে। এখনও পর্যন্ত ১০৭টি আসনে এগিয়ে থলপতি বিজয়ের (Vijay Thalapathy) দল। এই পরিস্থিতিতে তাঁর পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “একা হলেও সিংহই জঙ্গলের রাজা।”

Advertisement

সোমবার তামিলনাড়ুতে ভোটের ফল বেরোতেই দ্রাবিরভূমে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এই পরিস্থিতিতে বিজয়ের ১৬ মিনিটের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে থলপতিকে বলতে শোনা যাচ্ছে, “জঙ্গলে অনেক শিয়াল কিংবা অন্যান্য পশু থাকলেও সিংহ একটিই থাকে। সেই জঙ্গলের রাজা। এটা শুধু প্রবচন নয়, বরং একটি সুস্পষ্ট ঘোষণা।” গত জানুয়ারি মাসে সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে বিজয় জানিয়েছিলেন, তামিলনাড়ুতে এবার তাঁর দলই জিতবে এবং সরকার গড়বে। তাঁর ‘কিংমেকার’ হওয়ার কোনও প্রয়োজন নেই। তামিলনাড়ুর জনগণ তাঁর সমর্থনে রয়েছে।

এখনও অবধি গণনায় দেখা যাচ্ছে, তৃতীয় স্থানে চলে গিয়েছে এম কে স্ট্যালিনের দল ডিএমকে। ৫৭টি আসনে এগিয়ে তারা। এডিএমকে এগিয়ে ৫১টি আসনে। কোলাথুর আসনে পিছিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী স্ট্যালিন। অন্যদিকে, টিভিকে নেতা ফেলিক্স জেরাল্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারও সমর্থন ছাড়াই তামিলনাড়ুতে সরকার গড়বে বিজয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement