shono
Advertisement

মদ বিক্রিতে বাধা, জওয়ানের পরিবারকে অপহরণ ‘লিকার মাফিয়া’র

সরকার এর সুবিচার করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে৷ The post মদ বিক্রিতে বাধা, জওয়ানের পরিবারকে অপহরণ ‘লিকার মাফিয়া’র appeared first on Sangbad Pratidin.
Posted: 07:26 PM May 01, 2017Updated: 01:56 PM May 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনপতে চরম হেনস্তার মুখে পড়ল এক জওয়ানের পরিবার৷ জওয়ান যোগেন্দ্র গিরির পরিবারকে হুমকি দিয়ে তাঁদের অপহরণের অভিযোগ উঠল হরিয়ানার কুখ্যাত লিকার মাফিয়ার বিরুদ্ধে৷ দুই পক্ষের বচসার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই খবরটি ছড়িয়ে পড়ে৷

Advertisement

[জম্মু ও কাশ্মীরের পুঞ্চে গুলিবর্ষণ পাকিস্তানের, শহিদ ২ জওয়ান]

জম্মু সীমান্তে কর্মরত যোগেন্দ্র গিরি সোনপতের এক গ্রামের মদ বিক্রেতাদের কাজে বাধা দিয়েছিলেন৷ তাঁর পরিবারের লোকজনেরাও এ বিষয়ে তাঁর পাশে দাঁড়িয়ে মদ বিক্রির বিরুদ্ধে সরব হয়েছিলেন৷ সূত্রের খবর, গিরির মায়ের সঙ্গে এলাকার স্থানীয় মহিলারাও বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ আর তারপরই ঘটে বিপত্তি৷ গিরি জানিয়েছেন, ওই বিক্ষোভের পর থেকেই তাঁর মা এবং ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ তাঁকে ও তাঁর স্ত্রীকে একাধিকবার হুমকি দিয়েছে লিকার মাফিয়ারা৷ এমনকী দুষ্কৃতীরা তাঁর স্ত্রীর সঙ্গে অশালীন আচরণ করে বলেও জানা তিনি৷ গিরির স্ত্রী বলেন, “কয়েকজন দুষ্কৃতী জোর করে আমাদের বাড়িতে ঢুকে হুমকি দিয়ে যায়৷ বলে, আমরা অভিযোগ তুলে না নিলে এর পরিণতি ভাল হবে না৷” অত্যন্ত ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন তাঁরা৷ প্রশাসনের কাছে গিরির প্রশ্ন, জওয়ান যদি দেশের কাজে জন্য নিযুক্ত থাকে, তাহলে তাঁর পরিবারের নিরাপত্তার দায়িত্ব কার নেওয়া উচিত?

[অ্যাম্বুল্যান্স নেই, ছেলের মৃতদেহ বাইকে চাপিয়ে বাড়ি ফিরলেন বাবা]

স্ত্রীর আক্ষেপ, বেশ কয়েকদিন থেকে তাঁর শাশুড়ি ও দেওর নিরুদ্দেশ৷ এমন দুর্দিনে প্রশাসনের তরফে কোনও সাহায্য পাননি তাঁরা বলেই অভিযোগ৷ মহিলা কমিশনের দ্বারস্থও হয়েছেন তাঁরা৷ কিন্তু তাদের তরফেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি৷ এমনকী সোনপাত পুলিশ, এসপি ও সাংসদও কোনও সাহায্য করতে পারেননি৷ তবে হরিয়ানা প্রশাসনের তরফে কৃষ্ণণ ধল জানান, সোশ্যাল মিডিয়ায় ঘটনার কথা তুলে ধরেছেন যোগেন্দ্র৷ কিন্তু সরকারিভাবে কোনও অভিযোগ জানাননি৷ তবে সরকার এর সুবিচার করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে৷ যদি প্রমাণিত হয় পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করেছে, তাহলে সেই আধিকারিককে সাসপেন্ডও করা হবে৷

The post মদ বিক্রিতে বাধা, জওয়ানের পরিবারকে অপহরণ ‘লিকার মাফিয়া’র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার