shono
Advertisement

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি, পুলিশের জালে হোটেলকর্মী

কেন এমনটা করল অভিযুক্ত? The post লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি, পুলিশের জালে হোটেলকর্মী appeared first on Sangbad Pratidin.
Posted: 02:19 PM Jul 16, 2017Updated: 08:49 AM Jul 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গ্রেপ্তার যুবক। মেহরুপ নামে ওই যুবক দিল্লির পাহাড়গঞ্জ এলাকার একটি হোটেলে ফ্রন্ট অফিস ম্যানেজার হিসাবে কাজ করে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল এবং অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দার তাকে জেরা করছেন। পুলিশ জানিয়েছে, রোহিনী এলাকার এক বাসিন্দাকে ওই যুবক লালকেল্লা উড়িয়ে দেওয়ার কথা বলে। সেই সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

[আর এক বছরে এই বিষয়ে বিশ্বের তৃতীয় স্থানে উঠে আসবে ভারত]

জানা গিয়েছে, টেলিফোনে কথোপকথনের পরই ওই ব্যক্তি ১০০ ডায়ালে ফোন করে পুলিশের গোচরে আনেন বিষয়টি। জানা গিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করে পাহাড়গঞ্জ থানায় জিজ্ঞাসাবাদ করেন আইবি এবং স্পেশ্যাল সেলের আধিকারিকরা। এর আগেও দেশের বহু ঐতিহাসিক স্থান ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে পুলিশের জালে ধরা পড়ে বেশ কিছু লোক। কেন লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল ওই যুবক, সেই বিষয়ে পুলিশ এখনও ধন্দে। জেরার পরই জানা যাবে কেন এমনটা করেছিল অভিযুক্ত।

[টাকার জন্য মুসলিম বন্ধুরা খুন করেছে ছেলেকে, মায়ের অভিযোগে চাঞ্চল্য দিল্লিতে]

The post লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি, পুলিশের জালে হোটেলকর্মী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার