shono
Advertisement
Maharashtra

পাড়ার ঝগড়া, পড়শির শিশুকে পা ধরে তুলে মাটিতে আছাড় যুবকের! প্রকাশ্যে হাড়হিম ভিডিও

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের সঙ্গে শিশুর বাবার সম্প্রতি বচসা বেঁধেছিল। সেই রাগ গিয়ে পড়ে যুবকের চার বছরের পুত্রসন্তানের উপর। জানা গিয়েছে, প্রতিশোধ নিতেই ওই শিশুর এভাবে হামলা চালায় অভিযুক্ত। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।
Published By: Subhodeep MullickPosted: 09:52 PM Mar 31, 2026Updated: 09:52 PM Mar 31, 2026

চার বছরের শিশুকে তুলে মাটিতে আছাড় দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভাসাইতে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের সঙ্গে শিশুর বাবার সম্প্রতি বচসা বেঁধেছিল। সেই রাগ গিয়ে পড়ে যুবকের চার বছরের পুত্রসন্তানের উপর। জানা গিয়েছে, প্রতিশোধ নিতেই ওই শিশুর এভাবে হামলা চালায় অভিযুক্ত। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, শিশুটি রাস্তায় দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পরই এক যুবক তার দিকে এগিয়ে আসেন। তারপর আচমকা শিশুর পা ধরে তুলে মাটিতে আছাড় মারেন তিনি। যুবকের এই কার্যকলাপে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রাও।

সূত্রের খবর, শিশুটিকে উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা সংকটজনক। শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যে তারা অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে একটি মামলাও রুজু করা হয়েছে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement