shono
Advertisement

প্রশাসনের অনুমতি নেই, বিয়েতে মুরগির মাংস খাওয়ালো মুসলিম পরিবার

উত্তরপ্রদেশে যোগীর রাজত্বে যে সকলেই সতর্ক, ফের তারই দৃষ্টান্ত মিলল৷ The post প্রশাসনের অনুমতি নেই, বিয়েতে মুরগির মাংস খাওয়ালো মুসলিম পরিবার appeared first on Sangbad Pratidin.
Posted: 04:15 PM Apr 18, 2017Updated: 10:45 AM Apr 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে আসিন হওয়ার পর থেকে কড়া হাতে গো-হত্যা রুখতে পদক্ষেপ নিয়েছেন যোগী আদিত্যনাথ৷ বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত বেআইনি কসাইখানা৷ সুতরাং গো-হত্যা মানেই যে বিপদ, তা ভালভাবেই বুঝে গিয়েছেন উত্তরপ্রদেশের বাসিন্দারা৷ আর সেই কারণেই দাদরির রজ্জাক কলোনির এক মুসলিম পরিবার তাদের মেয়ের বিয়ের অনুষ্ঠানে মোষের মাংসের পরিবর্তে মুরগির মাংস খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে৷

Advertisement

[সোশ্যাল সাইটে দিল্লি বিশ্ববিদ্যালয় লিখে সার্চ করলেই দেখা যাচ্ছে পর্নগ্রাফি!]

পাত্রীর পরিবারের এক সদস্য জানান, “বিয়েতে আমাদের বাড়ির পোষা মোষের মাংসের একটি পদ বানানোর কথা প্রথমে ভাবা হয়েছিল৷ গুলিস্তানের বিয়েতে ৩০০ জনকে আপ্যায়ন করা হয়েছে৷ যার জন্য সরকারের অনুমতি চেয়েছিলাম৷ কিন্তু রবি ও সোমবার ছুটি থাকায় সরকারি আধিকারিকের তরফে কোনও উত্তর মেলেনি৷ তাই গাজিপুর বাজার থেকে ১৫০ কেজি মুরগির মাংস কেনা হয়৷”

সম্প্রতি উত্তরপ্রদেশের বিসাদায় এক ব্যক্তির বিরুদ্ধে গো-হত্যার অভিযোগ উঠেছিল৷ সেই এলাকা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরেই রজ্জাক কলোনি৷ সেই কারণে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে প্রশাসনের অনুমতি নিতে চেয়েছিলেন ওই মুসলিম পরিবার৷ পাত্রীর বাবা বলেন, “পুলিশকে বিষয়টি বলা হলে তাঁরা অনুমতি দিয়েছিলেন৷ বলেছিলেন, পারিবারিক অনুষ্ঠানের ক্ষেত্রে মোষের মাংস খাওয়ানো যেতেই পারে৷ তা সত্ত্বেও আমরা প্রশাসনের সম্মতি চেয়েছিলাম৷ কিন্তু ছুটি থাকায় উত্তর মেলেনি৷ কারও আবেগে আঘাত দিতে চাইনি৷ বিষয়টা নিয়ে কোনও ইস্যুও বানাতে চাইনি৷ তাই মুরগির মাংস খাওয়ানোরই ব্যবস্থা করে নিয়েছিলাম৷ তাছাড়া মোষের মাংসের থেকে মুরগির মাংসের দামও কম৷”

[‘আজান শুনতে দারুণ লাগে’, প্রিয়াঙ্কার ভিডিওয় সোনুকে জবাব নেটিজেনদের]

খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিক মহেন্দ্র শ্রীবস্তব বলেন, “এ সব ক্ষেত্রে অনুমতি পেতে বেশ কয়েকদিন সময় লেগে যায়৷ তবে মুসলিম পরিবারটির বিয়ের অনুষ্ঠান হিসেবে আমাদের তরফে সম্মতি দেওয়া হয়েছিল৷ কিন্তু ওঁরা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন৷” সব মিলিয়ে উত্তরপ্রদেশে যোগীর রাজত্বে যে সকলেই সতর্ক, ফের তারই দৃষ্টান্ত মিলল৷

The post প্রশাসনের অনুমতি নেই, বিয়েতে মুরগির মাংস খাওয়ালো মুসলিম পরিবার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার