সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাংস নিয়ে যাওয়ার অপরাধে ট্রাক জ্বালিয়ে দিল উন্মত্ত জনতা। ঘটনাটি ঘটেছে ওড়িশার বেরহামপুরের গোলানথারা এলাকায়। জাতীয় সড়কে ট্রাকে করে মাংস নিয়ে যাওয়া হচ্ছিল। হামলাকারীদের দাবি ছিল সেটি গো-মাংস। এরপরেই ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
[আজানের শব্দে ঘুমোতে পারি না, সোনুর পর বিস্ফোরক মন্তব্য এই অভিনেত্রীর]
ট্রাকে হামলা চালানোর সময় পালিয়ে যায় চালক ও খালাসি। বিহার থেকে মুম্বই যাওয়ার পথে বেরহামপুরের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ট্রাকটি। রাস্তায় পড়ে যায় মাংসের প্যাকেট। তা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সেটি গো-মাংস বলে দাবি করে রীতিমতো হামলা চালানো হয় ট্রাকটিতে।
[‘শৌচাগার নির্মাণের টাকা না থাকলে স্ত্রীকে বাজারে বিক্রি করে দিন’]
প্রশাসনের পক্ষ থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আদৌ সেটি গোমাংস কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ বলে জানিয়েছেন বেরহামপুর সদরের এসডিপিও। এই ঘটনার জেরে যাতে গোটা এলাকায় অশান্তি ছড়িয়ে না পড়ে, তা চেষ্টা চালাচ্ছে প্রশাসন। তবে স্থানীয় সূত্রে খবর চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। জাতীয় সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। পলাতক চালক ও খালাসির গ্রেপ্তারির দাবিতে অবরোধ চলছে। ট্রাকের মধ্যে থাকা মাংসের প্যাকেট ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ।
The post ‘গো-মাংস’ বহনের অপরাধ, ট্রাক জ্বালাল উন্মত্ত জনতা appeared first on Sangbad Pratidin.
