সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহর হোক বা গ্রাম, প্রয়োজনের তুলনায় ছোট বাড়িতেই থাকেন ভারতীয়রা। আর এই প্রবণতা বেশি গ্রামাঞ্চলে, বিশেষত বিপিএল তালিকাভুক্তদের ৮০ শতাংশ এমন বাড়িতে থাকেন, যা জেলের একটা কুঠুরির থেকেও ছোট।
[এবার সব রক ব্যান্ডকে গাইতে হবে দেশাত্মবোধক গান, নির্দেশ কেন্দ্রের]
এমনই ভয়াবহ তথ্য সামনে এনেছে ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফ ইন্ডিয়া বা এনএসএসও। তাদের ৬৯তম সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। দেশের বিভিন্ন প্রান্তে গ্রাম ও শহর নির্বিশেষে সমীক্ষা চালায় এনএসএসও। জানায় একজন কয়েদির জন্য যে আয়তনের কুঠুরি বরাদ্দ থাকে, তার থেকেও ছোট আয়তনের ঘরে বসবাস করেন ভারতীয়রা। এমনকি এইরকম ঘরেই জীবন কাটান ৪-৫ জনের পরিবার। ৪৪৯ বর্গফুটের থেকেও কম আয়তনের ঘরে ৫জনকে থাকতে হয়। সমীক্ষা বলছে প্রতিজনের জন্য ৯৪ বর্গফুটের থেকেও কম আয়তনের জায়গা থাকছে, যার মধ্যে দিন গুজরান করতে হয় সাধারণ মানুষকে।
[রাম রহিমের ফাঁসি চেয়ে পথে বারাণসীর সাধু-সন্তরা]
এনএসএসও-র পর্যবেক্ষণ দলিত, আদিবাসী সম্প্রদায়ের মানুষ দিন গুজরান করছেন গড়ে ৭০ বর্গফুট জায়গাতে। যেখানে শহরের উচুঁ স্তরের প্রতি বাসিন্দার জন্য বরাদ্দ ১০২ থেকে ১৩৫ বর্গফুট এলাকা। তবে হাল খুব একটা ভাল নয় শহরেও। সমীক্ষা অনুযায়ী, প্রায় ৬০ শতাংশ দরিদ্র মানুষ ৩৮০ বর্গফুট আয়তনের থেকেও কম জায়গা নিয়ে থাকেন। যেখানে জীবন কাটাতে হয় গড়পড়তা ৫ জন সদস্যের পরিবারকে। তবে চিত্রটা আলাদা সমাজের উঁচুস্তরের দিকে। যেখানে প্রতি মানুষ পিছু জায়গা বাড়তি থাকছে, ফলে বৈষম্যটা স্পষ্ট।
The post জানেন, ৮০ শতাংশ ভারতীয় কিভাবে দিন কাটান? appeared first on Sangbad Pratidin.
