shono
Advertisement

ব্যায়ামের ভিডিও পোস্ট করে নেটদুনিয়ায় হাসির খোরাক এই মহিলা

দেখুন সেই ভিডিও। The post ব্যায়ামের ভিডিও পোস্ট করে নেটদুনিয়ায় হাসির খোরাক এই মহিলা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:26 PM Jul 16, 2017Updated: 03:41 PM Jul 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঠিক খাওয়া-দাওয়া আর সঙ্গে নিয়মিত যোগ ব্যায়াম। সুস্থ ও ফিট থাকার আদর্শ উপায়। কিন্তু সেই যোগ ব্যায়াম করতে গিয়েই সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হতে হল এক মহিলাকে।

Advertisement

যোগের গুণাগুণ দেশবাসীর কাছে এখন আর অজানা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ ব্যায়ামকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। যোগের মধ্যেই লুকিয়ে রয়েছে সুস্থ থাকার চাবিকাঠি। আট থেকে আশি, যোগ সুস্থ রাখতে পারে সব বয়সের মানুষকেই। সেই কারণেই স্বাস্থ্য ভাল রাখতে যোগ শুরু করেছিলেন ৩৪ বছরের ডলি সিং। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজের যোগ ব্যায়ামের ভিডিও পোস্ট করতেই তাঁকে নিয়ে নেটিজেনদের হাসাহাসি শুরু হয়। কারণ? সুন্দরী মডেলদের মতো দোহারা চেহারার অধিকারী তিনি নন। তবে স্থূলকায় মহিলা নিজের মতো করে সুস্থ থাকতে চান। এবং গোটা বিশ্বকেও জানাতে চান, যোগের মাহাত্ম্য। তবে মহিলাকে ‘মোটা’ সম্বোধন করে সোশ্যাল সাইটে তাঁর ভিডিওগুলি নিয়ে মজা করতে থাকেন অনেকেই।

[এই ছবি পোস্ট করে শশী থারুর এবং ডেরেক কী বার্তা দিলেন?]

My first step towards a free tripod headstand. And yes I have to thank @mynameisjessamyn for this one. At first I use to follow to her to just see what great things she is upto. But once I discovered her videos there has been no stopping. They are not instructional rather you can see and try doing exactly the same. I have developed a sense of learning yoga asanas by viewing online. I don’t go to a class or have a teacher. But this process of discovering the capacity and limits of my own body by myself has been rather exciting. I was well aware before attempting this that I might fall but I still went ahead and it did happen. My core still needs more work to able to go up. But ya the only reason I could try this was because I don’t have fear of falling. With time I have started trusting my body for all it can do and the trust gets over the fear. I still fall, dwindle, shake but it doesn’t stop me. #mybodymystrength #tripodheadstand #sundayyoga #yourbodyisnotyourlimit #anybodycanyoga #SizeDoesntMatter #bodypositivity #curvepower #curvyyoga #loveyourbody #honormycurves #everydaypractice #feelthehighofyoga #yogalove #yogafitness #strongposture #strongwomen #instayoga #stayhumble #havingfun

A post shared by yogaforall (@yogaforallmumbai) on


ডলি জানাচ্ছেন,  গোড়ালিতে একবার চোট লেগেছিল তাঁর। তারপরই চিকিৎসক তাঁকে যোগ ব্যায়ামের পরামর্শ দিয়েছিলেন। তখন থেকেই নতুন করে সুস্থ থাকার প্রচেষ্টা শুরু হয় তাঁর। নিজের যোগের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিচ্ছিলেন তিনি। আর তাতেই ঘটে বিপত্তি। অনেকেই তাঁকে প্রকাশ্যে এভাবে নিজেকে না দেখানোর পরামর্শও দিয়েছেন। ডলির অবশ্য তাতে কিছু আসে যায় না। বলছেন, “প্রথমে ভাবতাম, আমার এই শরীরে কি সত্যিই যোগ করতে পারব? তবে দু-তিনটে ক্লাসের পর বিষয়টা অনেক সহজ হয়ে গেল। আমাকে যোগ ব্যায়াম করতে দেখে অনেকে অবাকও হতেন। আমাদের প্রত্যেকেরই শরীরিক গঠন আলাদা। আর যাঁদের শরীর আমার মতো নয়, তাঁরা আমার সমস্যাগুলির সঙ্গেও পরিচিত নন। সুতরাং ভিডিও দেখে কে কী বলল, সত্যিই মাথায় রাখি না।” ডলির ওজন বর্তমানে ৭৩ কেজি। আগের চেয়ে অনেকটাই সুস্থ তিনি। মুম্বইয়ের একটি টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত ডলি বলছেন, “ইন্টারনেটে আমায় ট্রোল করা হচ্ছে। সেটা তো আর বন্ধ করতে পারি না। কিন্তু এটুকু বলতে পারি যোগের উপকারিতা কতটা, তা ভাল বুঝেছি। এবং ভিডিওগুলির মাধ্যমে সেই উপকারিতার কথাই বাকিদের বোঝানোর চেষ্টা করেছি মাত্র।

[বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি নেতাজির, চাঞ্চল্যকর তথ্য ফরাসি ইতিহাসবিদের]

The post ব্যায়ামের ভিডিও পোস্ট করে নেটদুনিয়ায় হাসির খোরাক এই মহিলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার