shono
Advertisement
Uttar Pradesh

মাথার দাম ছিল ৫০ হাজার, উত্তরপ্রদেশে ‘এনকাউন্টার’-এ খতম কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার অস্ত্রসস্ত্র

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আমজাদ। পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’-এর তালিকায় তার নাম ছিল। খুন, তোলাবাজি, অপহরণ-সহ একাধিক মামলায় অভিযুক্ত ছিল আমজাদ। বহুদিন ধরেই তার খোঁজ করছিল পুলিশ।
Published By: Subhodeep MullickPosted: 06:20 PM Feb 12, 2026Updated: 06:20 PM Feb 12, 2026

উত্তরপ্রদেশে ফের ‘এনকাউন্টার’! পুলিশের গুলিতে মৃত্যু হল এক কুখ্যাত দুষ্কৃতীর। তার মাথার দাম ছিল ৫০ হাজার। পাশাপাশি, তার কাছ উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র এবং কার্তুজ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আমজাদ। পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’-এর তালিকায় তার নাম ছিল। খুন, তোলাবাজি, অপহরণ-সহ একাধিক মামলায় অভিযুক্ত ছিল আমজাদ। বহুদিন ধরেই তার খোঁজ করছিল পুলিশ। বুধবার গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে মুজফ্‌ফরনগরের বুঢানায় বিজ্ঞান রোডের কাছে আমজাদকে দেখা গিয়েছে। এরপরই তাকে ধরতে অভিযানে নামে পুলিশ। এলাকা ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি। পুলিশি অভিযানের মুখে পড়ে কোণঠাসা হয়ে পড়ে আমজাদ। অভিযোগ, পুলিশ আধিকারিকদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সে। পালটা জবাব দেয় বাহিনীও।

পুলিশ সূত্রে খবর, ভয় পেয়ে আমজাদ জঙ্গলে লুকিয়ে পড়েছিল। পুলিশ আধিকারিকরা তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু সে তা শোনেনি। উলটে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। দীর্ঘক্ষণ দু’পক্ষের সংঘর্ষের পর পুলিশের গুলিতে মৃত্যু হয় আমজাদের। ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ আধিকারিক। তাদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান এবং উত্তরাখণ্ডে আমজাদের বিরুদ্ধে অন্তত ৪০টি মামলা রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement