shono
Advertisement

রাম মন্দির নির্মাণে ১৫ কোটি দানের ঘোষণা মুসলিম নেতার

কেন এই ইচ্ছা এই নেতার? The post রাম মন্দির নির্মাণে ১৫ কোটি দানের ঘোষণা মুসলিম নেতার appeared first on Sangbad Pratidin.
Posted: 04:22 PM May 15, 2017Updated: 10:52 AM May 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগী সরকার উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পর থেকেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সম্ভাবনা জোরদার হয়েছে৷ যদিও পুরো বিষয়টিই বিচারাধীন৷ তবু দীর্ঘদিনের বাসনা পূরণ হওয়ার আশায় বুক বেঁধেছে অযোধ্যাবাসীদের একাংশ৷ আর সে কাজেই এবার ১৫ কোটি টাকা দেওয়ার ঘোষণা করলেন সপা নেতা বুক্কল নবাব৷

Advertisement

[ ATM ব্যবহার করেন? এই বিষয়ে সাবধান করছে রিজার্ভ ব্যাঙ্ক ]

মুলায়ম সিং যাদবের ঘনিষ্ঠ বলেই পরিচিত এই মুসলিম নেতা৷ যদিও যোগী সরকারের আমলে তাঁকে দেখা গেল একেবারে অন্য রূপে৷ সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করেন, ভগবান রাম অযোধ্যাতেই জন্মগ্রহণ করেছিলেন৷ তাই তাঁর মন্দির অযোধ্যাতেই তৈরি হওয়া উচিত৷ সে কারণে তিনি মন্দির নির্মাণ প্রকল্পে ১৫ কোটি টাকা দান করতে চান৷ তাঁর শখ, ভগবান রামের মাথায় মুকুট পরাবেন তিনিই৷ আর তাই সেই মুকুট নির্মাণের জন্যও ১০ লক্ষ টাকা দানের ঘোষণা করেছেন তিনি৷

‘মুখোমুখি যুদ্ধে জিততে পারবে না জেনেই চোরাগোপ্তা হামলা চালায় পাকিস্তান’  ]

তবে অভিযোগ, অবৈধ নির্মাণ থেকে বাঁচতেই রামের সহায়তা নিচ্ছেন এই নেতা৷ গোমতী নদীর তীরের জমি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, জমি উত্তরাধিকার সূত্রে পাওয়া৷ তাঁর পূর্বপুরুষের যথেষ্ট পরিমাণ জমিজমা ছিল৷ যদিও এই জমি দখল করে ৮ কোটি টাকা নেওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে৷ প্রত্যাশিতভাবেই সে অভিযোগ অস্বীকার করেছেন ওই নেতা৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত, সরকারি তদন্তের হাত থেকে বাঁচতেই রাম মন্দিরকে ঢাল করেছেন ওই নেতা৷

The post রাম মন্দির নির্মাণে ১৫ কোটি দানের ঘোষণা মুসলিম নেতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার