সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন প্রান্তিকের মূলস্রোত শাসন। দেশের প্রধানমন্ত্রী এককালে চা ফেরি করতেন। দেশের রাষ্ট্রপতি উঠে এসেছেন এক দলিত পরিবার থেকে। এবার উপরাষ্ট্রপতি হলেন এক কৃষক পরিবারের সন্তান। আর এই জয়কে কৃষক বিজয় হিসেবেই ব্যাখ্যা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
[ পতঞ্জলির কর্মীদের বেতন দিতে চান না বাবা রামদেব, দাবি প্রাক্তন সিইও-র ]
দেশের ১৩ তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিজেপির এই কুশলী নেতা। বিরোধী প্রার্থী ছিলেন গোপালকৃষ্ণ গান্ধী। কিন্তু তেমন কোনও প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়নি বেঙ্কাইয়াকে। যে দলেরই সদস্য হোন না কেন, রাজনীতির ভদ্রলোক বলতে যা বোঝায়, বেঙ্কাইয়া অনেকটা তাই-ই। এমনটাই মনে করেন রাজনৈতিক পরিমণ্ডলের মানুষরা। ফলত উপরাষ্ট্রপতি হওয়া তাঁর একরকম বাঁধাই ছিল। আর তাঁর নির্বাচনে একটি বৃত্ত যেন পূর্ণ হল। যেখানে দেশের তিন শীর্ষ পদেই আছেন এমন তিনজন, যাঁদের হাতে শাসনভার এসেছে নিজস্ব অর্জনে। কোনও উত্তরাধিকার সূত্রে এসব তাঁদের হাতে আসেনি। এ দিকেই ইঙ্গিত করেছেন বিজেপির চাণক্য অমিত শাহ। একের পর এক টুইটে তিনি জানিয়েছেন, একজন কৃষক পরিবারের সদস্য হিসেবে বেঙ্কাইয়ার জয় আসলে দেশের সেই সমস্ত কৃষকদের জয়, যাঁরা দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রেখেছেন।
[ ফেসবুকে বৃহন্নলার সঙ্গে বন্ধুত্ব, বিয়েতে রাজি না হওয়ায় কী হল রেলকর্মীর? ]
অন্যদিকে বেঙ্কাইয়ার জয়ের অন্য একটি কারণও জানিয়েছেন তাঁর কন্যা। তাঁর মতে, তাঁর বাবার সহজ-সরল মিশুকে স্বভাবই এই জয়ের কারণ। কেননা তাঁর বাবা রাজনীতি করেন আদর্শের ভিত্তিতে। সেখানে কোনও ব্যক্তিগত স্বার্থ ও শত্রুতার জায়গা নেই। এই আদর্শই আজ তাঁকে উপরাষ্ট্রপতি পদে বসিয়েছে বলেই মনে করেন তাঁর কন্যা।
The post ‘বেঙ্কাইয়ার উপরাষ্ট্রপতি হওয়া আসলে কৃষকদেরই জয়’ appeared first on Sangbad Pratidin.
