shono
Advertisement
NEET-PG

নিট-পিজি: কাট অফ মার্কস নিয়ে কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের

শুক্রবার সেই মামলার শুনানিতে এবার কেন্দ্রের কাছে হলফনামা চেয়েছে শীর্ষ আদালত। নিট পিজি-র মেধাতালিকা প্রকাশের পরে জানানো হয়েছিল, কাট অফ মার্কস জেনারেল ক্যাটেগরির জন্যে ৫০ পার্সেন্টাইল (২৭৬), শারীরিক প্রতিবন্ধীদের জন্যে ৪৫ পার্সেন্টাইল (২৫৫) এবং তফসিলি জাতি/উপজাতি ও ওবিসিদের জন্যে ৪০ পার্সেন্টাইল (২৩৫)।
Published By: Subhodeep MullickPosted: 03:40 PM Feb 07, 2026Updated: 05:19 PM Feb 07, 2026

দু 'রাউন্ড কাউন্সেলিংয়ের পরেও দেশে প্রায় ১৮ হাজার এমডি-এমএস আসন খালি পড়ে রয়েছে। অধিকাংশই বেসরকারি মেডিক্যাল কলেজের আসন। তাই ২০২৫-'২৬ শিক্ষাবর্ষে ডাক্তারির স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা নিট পিজি-তে উত্তীর্ণদের ক্ষেত্রে যোগ্যতার ন্যূনতম কাট-অফ পার্সেন্টাইল মার্কস অস্বাভাবিক রকম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল প্রবেশিকা পরিচালনাকারী কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় সরকার, এনবিইএমএস এবং ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)-সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস দিল শীর্ষ আদালত। জবাব দিতে হবে এক সপ্তাহের মধ্যে।

Advertisement

সুপ্রিম কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় সরকার, এনবিইএমএস এবং ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)-সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস দিল শীর্ষ আদালত।

শুক্রবার সেই মামলার শুনানিতে এবার কেন্দ্রের কাছে হলফনামা চেয়েছে শীর্ষ আদালত। নিট পিজি-র মেধাতালিকা প্রকাশের পরে জানানো হয়েছিল, কাট অফ মার্কস জেনারেল ক্যাটেগরির জন্যে ৫০ পার্সেন্টাইল (২৭৬), শারীরিক প্রতিবন্ধীদের জন্যে ৪৫ পার্সেন্টাইল (২৫৫) এবং তফসিলি জাতি/উপজাতি ও ওবিসিদের জন্যে ৪০ পার্সেন্টাইল (২৩৫)।

কিন্তু আসন না ভরায় গত ১৩ জানুয়ারি এনবিইএমএস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিট-পিজি'র তৃতীয় দফার কাউন্সেলিংয়ে কাট-অফ মার্কস কমিয়ে জেনারেল ক্যাটেগরিতে ৭ পার্সেন্টাইল (১০৩), বিশেষভাবে সক্ষমদের জন্য ৫ পার্সেন্টাইল (৯০) এবং তফসিলি জাতি/উপজাতি ও ওবিসিদের জন্যে ০ পার্সেন্টাইল (মাইনাস ৪০) করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement