shono
Advertisement

কাশ্মীরে সন্ত্রাসের টাকা আসছে কোথা থেকে, গিলানির জামাইকে জেরা গোয়েন্দাদের

পাক-বিচ্ছিন্নতাবাদী আঁতাত সমূলে উৎখাত করতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। The post কাশ্মীরে সন্ত্রাসের টাকা আসছে কোথা থেকে, গিলানির জামাইকে জেরা গোয়েন্দাদের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:54 PM Jun 10, 2017Updated: 08:13 AM Jun 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে সন্ত্রাসের টাকা জোগাচ্ছে কারা, তা জানতে হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানির জামাইকে দীর্ঘক্ষণ জেরা করলেন এনআইএ-এর গোয়েন্দারা। শুক্রবার দিল্লির এনআইএ-এর সদর দপ্তরে গিলানির জামাই আলতাফ আহমেদ শাহ ওরফে আলতাফ ফান্টুসকে জেরা করেন গোয়েন্দারা। কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদকে উসকানি দিতে তেহরিক-এ-হুরিয়ত কোথা থেকে টাকা পাচ্ছে, তা জানতে ফান্টুসকে জেরা করা হয়। সম্প্রতি, আলতাফের শ্রীনগরের বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা। একইসঙ্গে তল্লাশি চালানো হয়েছে হুরিয়ত প্রধান মিরওয়াইজ ওমর ফারুকের ঘনিষ্ঠ সহযোগী শাহিদুল ইসলাম ও ব্যবসায়ী জহুর ওয়াতালির বাড়িতে। আলতাফের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন গোয়েন্দারা।

Advertisement

[ইফতার আয়োজনে সব মসজিদকে ১ লক্ষ টাকা অনুদান সরকারের]

আলতাফকে আরও জেরা করা হবে বলে সূত্রের খবর। গোয়েন্দাদের অনুমান, গিলানির জামাই আলতাফ হুরিয়তের রাজনৈতিক নীতি-নির্ধারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। প্রসঙ্গত, গত শনি ও রবিবার উপত্যকায়, জম্মুতে বিচ্ছিন্নতাবাদী নেতা ও ব্যবসায়ীদের বাড়িতে হানা দেয় এনআইএ। দিল্লি, হরিয়ানা, গুরগাঁওয়ের নানা জায়গায় তল্লাশি চালানো হয়। গোয়েন্দাদের টার্গেটে ছিলেন আয়জ আকবর, পীর সইফুল্লাহ, নঈম খান, ফারুক আহমেদ দার ওরফে বিট্টা কারাট। উল্লেখ্য, পাকিস্তানের টাকায় কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদে উসকানি ও সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে। সেই অভিযোগেই এই তল্লাশি সংগঠিত হয়। তল্লাশিতে নগদ ২ কোটি টাকা, লস্কর ও হিজুবল-সহ একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের লেটারহেড, প্রচুর পাসবই উদ্ধার করেন গোয়েন্দারা।

[‘দেশরক্ষার জন্য সেনাবাহিনীর প্রয়োজন অত্যাধুনিক প্রযুক্তির’]

কাশ্মীরে পুলিশ-সেনা দেখলেই পাথর ছোড়া, স্কুল জ্বালিয়ে দেওয়া, সরকারি ভবনে হামলা চালানো-সহ জঙ্গি কার্যকলাপে অর্থ জোগান, এসবই চলছে হুরিয়ত ও হিজবুলের মদতে। সেই পাক-বিচ্ছিন্নতাবাদী আঁতাত সমূলে উৎখাত করতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

The post কাশ্মীরে সন্ত্রাসের টাকা আসছে কোথা থেকে, গিলানির জামাইকে জেরা গোয়েন্দাদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার