সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে পণ বিরোধী আইনের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, অভিযোগের সত্যতা যাচাই না করে, পণ বিরোধী আইনে কাউকে গ্রেপ্তার করা যাবে না। রাজ্য সরকারগুলিকে প্রতিটি জেলায় পণ বিরোধী আইনে দায়ের হওয়া অভিযোগের সত্যতা যাচাই করার জন্য ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি গঠন করারও নির্দেশ দেওয়া হয়েছে।
[আধার ও প্যান ‘লিঙ্ক’ নিয়ে ফের নয়া সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র]
বিয়ের পর নানা সমস্যায় পড়তে হয় মেয়েদের। শ্বশুড়বাড়িতে পণের দাবিতে নববধুর ওপর অত্যাচারের ঘটনাও এদেশের বিরল নয়। কিন্তু, পরিবারের সম্মানের কথা ভেবে এসব নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চায় না মেয়েরা। বরং মুখ বুজে অত্যাচার সহ্য করে। তাই মেয়েদেরই সবচেয়ে বেশি অত্যাচারের শিকার হতে হয়। এই ধারনা থেকে দেশের পণ বিরোধী আইন বলবৎ করা হয়েছে। সেই আইন অনুসারে, পণের দাবিতে অত্যাচারের অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে পুলিশ। সেক্ষেত্রে তদন্তেরও কোনও প্রয়োজন পড়ে না। আর এই আইনের অপব্যবহার করে অনেক ক্ষেত্রেই স্বামী বা শ্বশুড়বাড়ির লোককে অকারণে হেনস্তা করারও অভিযোগ ওঠে। এবার সেই অভিযোগকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, এবার থেকে আর শুধুমাত্র অভিযোগকারিণীর মুখে কথাতে অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। গ্রেপ্তার করার তো প্রশ্নই নেই। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে গোয়েল ও বিচারপতি ইউ ইউ ললিতের ডিভিশন বেঞ্চ বলেছে, অনেক ক্ষেত্রেই দেখা যায়, অভিযোগ হয়ত তেমন গুরুতর নয়। কিন্তু, কোনও কিছু চিন্তা না করেই পণ বিরোধী আইনে অভিযোগ দায়ের করে ফেলেন অভিযোগকারিনী। আর তাতে অভিযুক্তকে যেমন অকারণে হেনস্তার শিকার হতে হয়, তেমনি অভিযোগকারিনীকেও ভোগান্তিতে পড়তে হয়। উলটে অকারণে গ্রেপ্তারির কারণে মিটমাটের সম্ভাবনাও নষ্ট হয়ে যায়।
[চিনের চাপে মাথা নোয়াবে না ভারত, ডোকালাম থেকে সরবে না ভারতীয় সেনা]
বস্তুত, রাজ্য সরকারগুলিকে প্রতিটি জেলা পণ বিরোধী আইনে দায়ের হওয়া অভিযোগের সত্যতা যাচাই করার জন্য ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে গোয়েল ও বিচারপতি ইউ ইউ ললিতের ডিভিশন বেঞ্চ বলেছে, পুলিশ বা জেলাশাসকের কাছে যে অভিযোগগুলি জমা পড়বে, সেগুলিকে এই ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠাতে হবে। দু’পক্ষের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা যাচাই করবেন কমিটির সদস্যরা। কমিটির মতামত না দেওয়ার পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। পাশাপাশি, অভিযুক্তের পাসপোর্ট জমা রাখা বা রেড কর্নার নোটিস জারির করার মতো পদক্ষেপ না নেওয়ার জন্য পুলিশকে পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। এমনকী, পণ সংক্রান্ত মামলায় স্বামীর পরিবারের লোককে নিম্ম আদালতে হাজিরা দেওয়ার ব্যাপারে জোর করা যাবে না।
[OMG! ফের জেলে যেতে পারেন সঞ্জয় দত্ত!]
The post পণ নেওয়ার অভিযোগের সত্যতা যাচাই না করে গ্রেপ্তারি নয়: সুপ্রিম কোর্ট appeared first on Sangbad Pratidin.
