shono
Advertisement

পেনশন চালু করতে আর যেতে হবে না ব্যাঙ্কে, নয়া ফরমান কেন্দ্রের

উপকৃত ৫৩ লক্ষ পেনশনভোগী।
Posted: 09:26 PM Aug 06, 2017Updated: 03:56 PM Aug 06, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কেন্দ্রের সরকারি কর্মীদের জন্য সুখবর। এবার তাদের পেনশন চালু করার জন্য আর ব্যাঙ্কে দৌড়তে হবে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কর্মীদের অবসরের দিনই তাঁদের হাতে তুলে দেওয়া হবে পেনসন পেমেন্ট অর্ডার বা পিপিও। এই ইস্যুতে ব্যাঙ্কগুলির তরফ থেকে জানানো হয়েছে কেন্দ্রের নির্দেশিকা এসেছে। সেই নির্দেশিকায় পেনশনভোগীকে তাদের প্রথম পেমেন্ট চালু করানোর জন্য বাঙ্কে যেতে হবে না বলেই জানানো হয়েছে।

Advertisement

[সুবিচারের আশায় ৭০০ কিমি হেঁটে যোগী আদিত্যনাথের দ্বারস্থ মহিলা]

প্রধানমন্ত্রীর দফতরের অধীনস্থ কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রক এই মর্মে জারি করেছে নির্দেশিকা। সেখানে প্রত্যেক কেন্দ্রীয় দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, কর্মীদের অবসরের দিন তাঁদের হাতে পেনসন সংক্রান্ত কাগজপত্র তুলে দিতে। যাতে, পেনশন চালু করতে অবসরপ্রাপ্ত কর্মীদের ব্যাঙ্কের দ্বারস্থ না হতে হয়। এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, পেনশন চালু করার প্রক্রিয়াকে দ্রুত করতে অবসরপ্রাপ্ত কর্মীর থেকে লিখিত অনুমতি নেওয়া হবে, যা কেন্দ্রীয় পেনশন অ্যাকাউন্টিং অফিসের তরফে ব্যাঙ্কের কাছে পাঠানো হবে। এর ফলে ওই কর্মীর পেনশন শুরু হতে দেরি হবে না। এরপর ওই কর্মী যখন অবসর নেবেন, তখন তাঁর হাতে পেনশনার্স কপি বা পিপিও তুলে দেওয়া হবে।

[পাঞ্জাবে নষ্ট পাঁচ লক্ষ টন শস্য, চাঞ্চল্যকর রিপোর্ট ক্যাগের]

কেন্দ্র জানিয়েছে, এর আগে এমন অনেক ক্ষেত্রে হয়েছে যে পেনশনার্স কপি অবসরপ্রাপ্ত কর্মীকে না দিয়ে ব্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু, তা ব্যাঙ্কে পৌঁছয়নি। বা হারিয়ে গিয়েছে। এর ফলে, পেনশনভোগীকে হয়রানির শিকার হতে হয়েছে। কেন্দ্রের মতে, যদি ওই কর্মী মনে করেন যে, ব্যাঙ্ক থেকে পিপিও সংগ্রহ করা তাঁর পক্ষে সহজ হবে, তাহলে তা তাঁকে আগাম জানাতে হবে। সেই মতো সংশ্লিষ্ট কর্মীর জন্য ব্যবস্থা করবে কেন্দ্র। প্রসঙ্গত, এই মূহুর্তে গোটা দেশে ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি আছেন। রয়েছেন ৫৩ লক্ষ পেনশনভোগী।

[আর মাত্র ৫ বছর, তাতেই এই ক্ষেত্রে অসাধ্যসাধন করবে ভারত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার