সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে সামনে রেখেই রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি-শিব সেনার সম্পর্কের বরফ গলছিল। কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিলেন সরসংঘচালক মোহন ভাগবত। জানালেন রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে তিনি নেই।
[ তিন তালাক পেয়ে মোদির দ্বারস্থ গর্ভবতী মুসলিম মহিলা ]
প্রণব মুখোপাধ্যায় পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। গেরুয়া শিবিরের একাংশে শোনা যাচ্ছে প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানীর নাম। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের তালিকায় অন্য আরও অনেকের সঙ্গে আছেন সুষমা স্বরাজও। যদিও এসবের মধ্যেই শিব সেনা জানায়, রাষ্ট্রপতি হিসেবে তারা দেখতে চায় আরএসএস প্রধান মোহন ভাগবতকে। তাদের দাবি ছিল হিন্দু রাষ্ট্রের স্বপ্নপূরণ করতে হলে তাঁকেই দেশের রাষ্ট্রপতি পদে বসতে হবে। যদিও খোদ সরসংঘচালক জানিয়ে দিলেন, রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে তিনি নেই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।
[ যে কোনও মূল্যে অযোধ্যায় রাম মন্দির হবে, ঘোষণা বিজেপি নেতার ]
সাম্প্রতিক অতীতে বিজেপি-সেনা সম্পর্ক মোটেও ভাল নয়। একাধিক নির্বাচনে তাদের মতবিরোধ প্রকাশ্যে এসেছে। অতীতের গাঁটছড়া যে অনেকটাই ঢিলে হয়েছে তা স্পষ্ট। এই পরিস্থিতিতেই মোহন ভাগবতকে সামনে রেখে বিজেপির সঙ্গে পুনরায় সুসম্পর্ক স্থাপনের দিকে এগোচ্ছিল শিব সেনা। যদিও সংঘ প্রধানের এই সিদ্ধান্তে সে প্রয়াসে ধাক্কা লাগল বলেই বিশ্বাস রাজনৈতিক বিশেষজ্ঞদের।
The post রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নেই, জানিয়ে দিলেন মোহন ভাগবত appeared first on Sangbad Pratidin.
