shono
Advertisement
NCPI

মোদি-শাহর সঙ্গে একসারিতে সুদীপ, 'এনসিপিআইয়ে আছি', এনডিএ বৈঠক এড়িয়ে জল্পনা বাড়ালেন আবু তাহেররা

মঙ্গলবার ফের এনডিএ-র বৈঠকে অনুপস্থিত থাকলেও শুভেন্দুর ডাকে সাড়া দিয়েছেন আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান।
Published By: Sucheta SenguptaPosted: 03:18 PM Aug 04, 2026Updated: 04:56 PM Aug 04, 2026

এখনও ভবিষ্যৎ অনিশ্চিত তৃণমূলত্যাগী সাংসদদের। ২০ জন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইয়ে যোগ দেওয়ার এতদিন পরও লোকসভার স্পিকার তাঁদের আলাদা স্বীকৃতি দেননি। যদিও এনডিএ তাঁদের শরিক বলে গ্রহণ করে নিয়েছে গত সপ্তাহের বৈঠকে। কিন্তু এনসিপিআইতে যোগ দিয়েও কেউ কেউ কার্যত ভেসে রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য তিনজন - মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের, জঙ্গিপুরের খলিলুর রহমান ও বহরমপুরের ইউসুফ পাঠান। দ্বিতীয় দিনও এনডিএ-র বৈঠকে গেলেন না তাঁরা। সেই বৈঠকে দেখা গেল, নরেন্দ্র মোদি-অমিত শাহর সঙ্গে একসারিতে বসেছেন এনসিপিআইয়ের সুদীপ বন্দ্যোপাধ্যায়। এখানে গরহাজিরা নিয়ে আবু তাহেরের সাফ কথা, ''আমরা এনসিপিআইয়ে আছি। এনডিএ-তেও নেই, বিজেপিতেও নেই।'' মঙ্গলেই দিল্লির বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের নিয়ে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজেদের সংসদীয় এলাকায় উন্নয়নের স্বার্থে অবশ্য সেই বৈঠকে যোগ দিয়েছেন তিন সাংসদ।

Advertisement

এনসিপিআই সাংসদদের স্বীকৃতির বিষয়টি ঝুলে থাকায় সাংসদদের কেউ কেউ ধৈর্য হারাচ্ছেন। কেউ আবার এনডিএ-র শরিক হয়ে থাকার বদলে স্বতন্ত্র্যতা চাইছেন। মুর্শিদাবাদের জেলার তিন সাংসদের দাবি তেমনই। তাঁরা এনডিএ-তে মিশে থাকতে পারবেন না। আবু তাহেরের কথায়, ‘‘সংসদে মুসলিম স্বার্থ বিরোধী কোনও বিল এলে আমরা প্রতিবাদ করব। উন্নয়ন না হলে আমরা থাকব না।''

এনসিপিআই সাংসদদের স্বীকৃতির বিষয়টি ঝুলে থাকায় সাংসদদের কেউ কেউ ধৈর্য হারাচ্ছেন। কেউ আবার এনডিএ-র শরিক হয়ে থাকার বদলে স্বতন্ত্র্যতা চাইছেন। মুর্শিদাবাদের জেলার তিন সাংসদের দাবি তেমনই। তাঁরা এনডিএ-তে মিশে থাকতে পারবেন না। আবু তাহেরের কথায়, ‘‘সংসদে মুসলিম স্বার্থ বিরোধী কোনও বিল এলে আমরা প্রতিবাদ করব।উন্নয়ন না হলে আমরা থাকব না।'' সেই কারণে তাঁদের মূল লক্ষ্য, পৃথক দলের স্বীকৃতি। এর মাঝে দুবার এনডিএ-র বৈঠকে গরহাজির এবং সংসদ চত্বরে কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়ের সঙ্গে দেখা, গল্পগুজবের ছবিতে অন্য জল্পনা উসকে উঠেছিল। তিনজন কি আবার মমতা শিবিরে ফিরতে চাইছেন? এনিয়ে যদি কোনও পক্ষ কিছু বলেনি।

মঙ্গলবার সংসদ চত্বরে এনসিপিআইয়ের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘আবু তাহের আমার সঙ্গে কথা বলতে এসেছিলেন। তাঁদের মূল দাবি, এনসিপিআইয়ের স্বীকৃতি পাওয়া। তাহলে তাঁদের কাজ করতে সুবিধা হয়। আমি বলেছি যে এই চেষ্টা আমরা করছি। তবে আমরা ২০ জন একসঙ্গেই আছি। মুখ্যমন্ত্রীর বৈঠকে আমরা ১৯ জন থাকছি। দেব দুবাইয়ে আছেন, উনি আসতে পারবেন না বলে জানিয়েছেন।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement