shono
Advertisement

এবার থেকে আধারে বাধ্যতামূলক মুখমণ্ডলের ছবি শনাক্তকরণ

অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরি করতেই নতুন পদক্ষেপ৷ The post এবার থেকে আধারে বাধ্যতামূলক মুখমণ্ডলের ছবি শনাক্তকরণ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:24 PM Aug 24, 2018Updated: 04:54 PM Aug 24, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার অথেন্টিকেশনের ক্ষেত্রে বাধ্যতামূলক হতে চলেছে ফেসিয়াল রেকগনিশন বা মুখমণ্ডলের ছবি৷ ছবি তোলার সঙ্গে সঙ্গে তা শনাক্তকরণ করা হবে বলেই জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই৷ আঙুলের ছাপ, চোখের মণি স্ক্যান-সহ আধার অথেন্টিকেশনের অন্যান্য শর্তের সঙ্গে এবার থেকে মুখমণ্ডলের ছবি শনাক্তকরণও যুক্ত হবে৷

Advertisement

[পঞ্চায়েত মামলায় রাজ্যের পক্ষে রায় সুপ্রিম কোর্টের, ধাক্কা বিরোধীদের]

এবার থেকে আধার অথেন্টিকেশনের ক্ষেত্রে যে যন্ত্র ব্যবহার করা হয়, তা আঙুলের ছাপ, চোখের মণি স্ক্যানের সঙ্গে ব্যক্তির মুখের ছবিও তুলবে৷ যাবতীয় তথ্য পাঠানো হবে ইউআইডিএআই-কে৷ নিজস্ব ডেটাবেসে থাকা তথ্যের সঙ্গে প্রাপ্ত তথ্য মিলিয়ে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করবে ইউআইডিএআই৷ জনস্বার্থে অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরি করতেই নতুন পদক্ষেপ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার৷ সংস্থার সিইও অজয়ভূষণ পাণ্ডে বলেন, ‘‘অনেক সময় বয়সজনিত অথবা পেশাগত কারণে আঙুলের ছাপ ক্ষয়ে গিয়ে আধার অথেন্টিকেশনে বিভ্রান্তি তৈরি হয়৷ সেই সমস্যা দূর করতেই ফেসিয়াল রেকগনিশন বা মুখমণ্ডলের ছবি শনাক্তকরণ ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইউআইডিএআই৷

[ফের জঙ্গি নিধন কাশ্মীরে, উপত্যকায় বিপর্যস্ত ইন্টারনেট পরিষেবা]

মোবাইল ফোনের সিমকার্ড কেনা বা পালটানো, ব্যাংক পরিষেবা ও সরকারি দপ্তরে হাজিরার ক্ষেত্রে আধার অথেন্টিকেশন আবশ্যিক হয়ে পড়েছে৷ ইউআইডিএআই-র নয়া নির্দেশ কার্যকর করার পদ্ধতি শুরু হয়েছে অথেন্টিকেশন সার্ভিস ইউজার এজেন্সি, অথেন্টিকেশন সার্ভিস এজেন্সি এবং নির্ধারিত বায়োমেট্রিক ডিভাইস প্রোভাইডার সংস্থাগুলিতে৷ টেলিকম অপারেটর সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে তাদের মোট মাসিক লেনদেনের অন্তত ১০ শতাংশের ক্ষেত্রে ফেসিয়াল রেকগনিশন ব্যবস্থা প্রয়োগ করতে হবে৷ এই নিয়মের বিচ্যুতি ঘটলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে৷ নয়া নিয়ম অনুযায়ী মুখমণ্ডলের ছবি শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন না করলে তা দণ্ডনীয় অপরাধ বলেই গণ্য করা হবে৷ হতে পারে কারাদণ্ডও৷ ভারতীয় দণ্ডবিধির ৪২ ও ৪৩ নম্বর ধারা অনুসারে জরিমানাও দিতে হতে পারে৷

The post এবার থেকে আধারে বাধ্যতামূলক মুখমণ্ডলের ছবি শনাক্তকরণ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement