shono
Advertisement

আধার-প্যান যোগ বাধ্যতামূলক, হাতে সময় মাত্র ২ দিন

এই লিঙ্কে ক্লিক করেই সে কাজ করতে পারবেন। The post আধার-প্যান যোগ বাধ্যতামূলক, হাতে সময় মাত্র ২ দিন appeared first on Sangbad Pratidin.
Posted: 12:20 PM Jun 28, 2017Updated: 12:31 PM Jul 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করি করি করেও যাঁরা করে উঠতে পারেননি তাঁদের জন্য শিয়রে সমন। প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর যোগকে বাধ্যতামূলক করল কেন্দ্র। বুধবার আয়কর আইনের সংশোধনের পর নয়া নির্দেশিকা জারি করে কেন্দ্র জানিয়ে দিল এই সংযোগ করা একান্ত বাধ্যতামূলক। এবং ১ জুলাই থেকেই তা কার্যকর হবে। এতএব এই কাজ করার জন্য হাতে থাকল মাত্র ২ দিন।

Advertisement

[ ‘মীর কোনও দোষ করেননি’, পাশে দাঁড়ালেন তসলিমা ]

এর আগে বাজেট ঘোষণাতেই জানিয়ে দেওয়া হয়েছিল এই দুই কার্ডকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করতে হবে। ১ জুলাই থেকে দেশে চালু হচ্ছে পণ্য পরিষেবা কর বা জিএসটি। এক কর কাঠামোয় বাঁধা পড়ছে গোটা দেশ। আর আয়কর দেওয়ার ক্ষেত্রে প্যান কার্ড একান্ত জরুরি। প্যান নম্বরের সঙ্গে তাই আধার সংযুক্তিকরণের ভাবনা ভেবেছিল কেন্দ্র। যাতে কোনও ব্যক্তির পরিচয় নিয়ে কোনও সংশয় না থাকে। ভুয়ো প্যান কার্ডের সমস্যাও মেটানোর জন্যও এই পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হয়েছিল। যদিও নানা জটিলতার কারণে এ বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। যেখানে সুপ্রিম কোর্ট জানায়, প্যান ও আধার সংযোগ আংশিক বাধ্যতামূলক। যাঁদের কাছে দুটি কার্ডই আছে, তাঁরা তা অবশ্যই করতে করবেন। যাঁদের কাছে এখনও দুটি কার্ড নেই তাঁদের উপর জোর করা যাবে না।

জানেন, অনাথ এই শিশুর জন্য কী করল কলকাতা পুলিশ? ]

তবে বুধবার কেন্দ্র এক নির্দেশিকায় জানিয়েছে, ১ জুলাই থেকে কর কাঠামোয় ব্যাপক রদবদলের ফলে প্যান ও আধার সংযোগকরণ ছাড়া বিকল্প কোনও রাস্তা নেই। পুরনো সময়সীমা অনুযায়ী হাতে আছে আর মাত্র দু’দিন। যাঁরা আয়কর জমা দেন না, তাঁদের ক্ষেত্রেও এ কাজ করা জরুরি।  আয়কররে ই-ফাইলিং পোর্টালে গিয়ে (ক্লিক করুন এখানে) আধার ও প্যান সংযুক্তিকরণ করা যাচ্ছে সহজেই।

The post আধার-প্যান যোগ বাধ্যতামূলক, হাতে সময় মাত্র ২ দিন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার