shono
Advertisement

জানেন, নির্ভয়ার নাবালক ধর্ষক এখন কী করছে?

খনও ইনটিলেজিন্সে ব্যুরো তার গতিবিধির উপর নজর রেখেছে। The post জানেন, নির্ভয়ার নাবালক ধর্ষক এখন কী করছে? appeared first on Sangbad Pratidin.
Posted: 08:54 PM May 05, 2017Updated: 03:24 PM May 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্ভয়া কাণ্ডে নাম জড়িয়েছিল এক নাবালকের। ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত ছিল সেও। দোষী ছয় জনের মধ্যে অন্যতম ছিল এই নাবালক। যদিও বয়সের কারণেই সেই অপরাধ থেকে মুক্তি পেয়েছে সে। আজ যখন নির্ভয়া কাণ্ডে চার অভিযুক্তর মৃত্যুদণ্ড বহাল রাখল সুপ্রিম কোর্ট, তখন কী করছে সেই নাবালক ধর্ষক?

Advertisement

‘এ শুধু আমাদের জয় নয়, দেশের প্রত্যেকের জয়’ ]

জানা যাচ্ছে, বর্তমান পরিস্থিতি সম্পর্কে কোনও খবরই রাখে না সেদিনের নাবালক। সেদিন গোটা দেশ যে ছেলেকে দেখেছিল, আজ সে অনেকটাই বদলে গিয়েছে। সৌজন্যে, অবশ্যই এক স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের দৌলতেই পুনর্বাসন সম্ভব হয়েছে ওই নাবালকের। বর্তমানে দক্ষিণ ভারতের একটি ধাবাতে রান্নার কাজে নিযুক্ত হয়েছে সে।

নির্ভয়া কাণ্ডে চার দোষীর ফাঁসির সাজা বহাল সুপ্রিম কোর্টের ]

বর্তমানে সে ২৩ বছরের যুবক। কিন্তু ওই ভয়াবহ ঘটনার সময় সে যেমন ছিল, তার সঙ্গে আজ আর কোনও মিল নেই। তখন গ্রাম ছেড়ে পালিয়ে আসা এক নাবালক ছিল সে। গাড়ি পরিষ্কার করে দেওয়ার বিনিময়ে খাবার জুটত। নির্ভয়া কাণ্ডে অন্যান্য দোষীদের সঙ্গে সেই কাজের সূত্রেই দেখা হয় তার। তারপরই সঙ্গদোষে এরকম ভয়াবহ ঘৃণ্য কাজ করেছিল সে। তার মুক্তি পাওয়া নিয়ে অবশ্য কম বিতর্ক হয়নি। যে অপরাধ সে করেছিল, তাতে সাজা না হয়ে কেন তাকে মুক্তি দেওয়া হয়েছিল, তা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল। সে সময় রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও অভিযোগ উঠেছিল।  কিন্তু আইনিব্যবস্থাই ওই নাবালককে মুক্তি দিয়েছিল। যদিও দিল্লিতে থাকা তার পক্ষে ক্রমশ বিপজ্জনক হয়ে উঠেছিল। যে কোনও সময় জনতার হাতে মার খাওয়ার ভয়ে দিন কাটত তার। মুক্তি পেয়েও ঘটনার ভয়াবহতা ও পরবর্তী পদক্ষেপ থেকে সে যেন মুক্তি পায়নি। এরপরই ওই স্বেচ্ছাসেবী সংস্থা তাকে দক্ষিণে পাঠিয়ে দেয়। সেখানে একটি ধাবাতে রান্নার কাজ করে সে। বিগত বছর কয়েক এই কাজই করে চলেছে সে। এবং এই ঘটনার পরম্পরা থেকে সে এখন অনেকটাই দূরে। শুক্রবারের সুপ্রিম রায় সম্পর্কেও তাই কিছুই জানে না সে।

[ সহযাত্রীর সঙ্গে বচসা, মেট্রোর মধ্যেই পোশাক খুলে ফেললেন মহিলা ]

যদিও দিল্লি থেকে দক্ষিণে গিয়েই ‘ভাল মানুষ’ হয়ে উঠেছে, তবু এখনও ইনটিলেজিন্সে ব্যুরো তার গতিবিধির উপর নজর রেখেছে।

The post জানেন, নির্ভয়ার নাবালক ধর্ষক এখন কী করছে? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার