shono
Advertisement
Pawan Khera

পবন খেরার আগাম জামিনের আর্জি খারিজ, বাড়ল গ্রেপ্তারির আশঙ্কা

এখন তিনি আদালতে আত্মসমর্পণ করে নিয়মমাফিক জামিন চাইতে পারেন।
Published By: Biswadip DeyPosted: 08:56 AM Apr 25, 2026Updated: 08:57 AM Apr 25, 2026

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও তাঁর স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মার দায়ের করা এফআইআর সংক্রান্ত বিষয়ে বড় ধাক্কা কংগ্রেস নেতা পবন খেরার। শুক্রবার তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল গুয়াহাটি হাই কোর্ট। স্বভাবতই কংগ্রেসের এই প্রবীণ নেতার গ্রেপ্তারির আশঙ্কা আরও বাড়ল। কারণ, আপাতত আর গ্রেপ্তারি এড়ানোর জন্য কোনও আইনি সুরক্ষা নেই পবনের। এই রায়ের পর তাই রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কিন্তু গ্রেপ্তারির আশঙ্কা থাকলেও পবনের কাছে বিকল্প পথও খোলা আছে। এখন তিনি আদালতে আত্মসমর্পণ করে নিয়মমাফিক জামিন চাইতে পারেন।

Advertisement

মামলার সূত্রপাত পবন খেরার প্রকাশ্যে এক অভিযোগ ঘিরে। তাঁর দাবি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্ত্রীর একাধিক বিদেশি পাসপোর্ট ও বিদেশে সম্পত্তি রয়েছে। এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেন রিনিকি এবং হিমন্ত নিজেও। সেই মন্তব্যের পরই রিনিকি মানহানির মামলা করেন। পরে পবন তেলেঙ্গানা হাই কোর্টের দ্বারস্থ হন। গত ১০ এপ্রিল তাঁর আবেদনের ভিত্তিতে এক সপ্তাহের ট্রানজিট জামিন মঞ্জুর করে তেলেঙ্গানার উচ্চ আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অসম সরকার। সুপ্রিম কোর্ট কংগ্রেস নেতার আবেদন খারিজ করে দেয়।

এমনকী তেলেঙ্গানা হাই কোর্টের আবেদনের উপর স্থগিতাদেশ জারি করে। পবন খেরা যদি অসমের কোনও আদালতে আগাম জামিনের আবেদন জানাতে চান তাতে শীর্ষ আদালতের নির্দেশ বাধা হয়ে দাঁড়াবে না বলে জানানো হয়েছিল। এর পরেই গুয়াহাটি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পবন। বিচারপতি পার্থজ্যোতি সইকিয়ার ডিভিশন বেঞ্চে গত ২১ এপ্রিল বিস্তারিত শুনানি হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement