shono
Advertisement
Muslim Law Board

মসজিদে নমাজে বাধা নেই, মূলদ্বারে মহিলা প্রবেশে আপত্তি, সুপ্রিম কোর্টে জানাল মুসলিম ল বোর্ড

সবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে বিতর্কের মধ্যে ধর্মীয় প্রার্থনালয়ে মেয়েদের প্রবেশ সংক্রান্ত মামলা উঠেছিল ন'জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চে। সেখানে মুসলিম ল বোর্ডের তরফে আইনজীবী এমআর শামসাদ জানিয়েছেন, ইসলাম বিশদে লিখিত একটি ধর্ম। যেখানে নিষিদ্ধ, বাধ্যতামূলক এবং প্রস্তাবনা সুস্পষ্ট। সব বিষয়ে বিস্তারিত নির্দেশ রয়েছে।
Published By: Kishore GhoshPosted: 05:56 PM Apr 24, 2026Updated: 07:51 PM Apr 24, 2026

মুসলিম মহিলাদের মসজিদে প্রবেশ কিংবা সেখানে নমাজ পড়ায় বাধা নেই। কিন্তু মূলদ্বার দিয়ে প্রবেশের আবদার করতে পারবেন না তাঁরা। এছাড়াও নারী-পুরুষ একসঙ্গে প্রার্থনালয়ে ঢোকাতেও নিষেধাজ্ঞা থাকবে। শুক্রবার সুপ্রিম কোর্টে জানাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (Muslim Law Board)।

Advertisement

সবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে বিতর্কের মধ্যে ধর্মীয় প্রার্থনালয়ে মেয়েদের প্রবেশ সংক্রান্ত মামলা উঠেছিল ন'জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চে। সেখানে মুসলিম ল বোর্ডের তরফে আইনজীবী এমআর শামসাদ জানিয়েছেন, ইসলাম বিশদে লিখিত একটি ধর্ম। যেখানে নিষিদ্ধ, বাধ্যতামূলক এবং প্রস্তাবনা সুস্পষ্ট। সব বিষয়ে বিস্তারিত নির্দেশ রয়েছে। তিনি আরও দাবি করেন, ইসলামে ধর্মীয় নীতিমালা সুসংগঠিত।

মসজিদে নারীদের প্রবেশের বিষয়ে উল্লেখ করে শামশাদ বলেন, মুসলিম নারীদের মসজিদে প্রবেশ এবং নমাজ আদায়ের অনুমতির বিষয়ে ইসলামি সম্প্রদায়গুলোর মধ্যে কোনও মতভেদ নেই। একটি নির্দিষ্ট রীতি রয়েছে, যা পালন করতে হবে। এর পরেই মুসলিম ল বোর্ডের প্রতিনিধি জানান, মুসলিম মহিলাদের মসজিদে প্রবেশ কিংবা সেখানে নমাজ পড়ায় বাধা নেই। কিন্তু মূল দ্বার দিয়ে ঢোকার আবদার করতে পারবেন না তাঁরা। পাশাপাশি নারী-পুরুষ আলাদা প্রবেশের বিষয়টিও বাধ্যতামূলক বলে জানান তিনি।

প্রসঙ্গত, মসজিদে বিধিনিষেধ ছাড়াই মহিলাদের নমাজ পড়ার অনুমতি চেয়ে একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে একথা জানান মুসলিম ল বোর্ডের আইনজীবী। প্রধান বিচারপতি সূর্য কান্ত জানতে চান যে মহিলাদের মসজিদে প্রবেশের অনুমতি আছে কি না, তখন শামশাদ জানান, বিভিন্ন ইসলামি সম্প্রদায়ের মধ্যে এই বিষয়ে ঐকমত্য রয়েছে। মহিলাদের মসজিদে প্রবেশে কোনও বাধা নেই। তবে একথাও জানান যে মহিলাদের ক্ষেত্রে নমাজপাঠ অপরিহার্য নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement