shono
Advertisement

বাবর-আকবররা লুটেরা, দাবিতে সিলেবাস থেকে বাদ মোঘল ইতিহাস

যোগীর রাজ্যের কোপ ইতিহাসে। The post বাবর-আকবররা লুটেরা, দাবিতে সিলেবাস থেকে বাদ মোঘল ইতিহাস appeared first on Sangbad Pratidin.
Posted: 05:57 PM Sep 16, 2017Updated: 12:59 PM Sep 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রাজনীতির নিয়মে দিল্লির ক্ষমতা অলিন্দে পালাবদল ঘটেছে। পূর্বতন ইউপিএ জমানার অবসান ঘটিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছে এনডিএ। আর মোদি জমানায় এবার কি দেশের ইতিহাসও পালটে যাবে?  এমনই আশঙ্কা করছেন দেশের ইতিহাসবিদদের একাংশ। মহারাষ্ট্রের পর এবার স্কুলপাঠ্য ইতিহাস বই থেকে মোঘল সম্রাটদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকারও।

Advertisement

[এবার সিলেবাস থেকে বাদ মোঘল সাম্রাজ্যের ইতিহাস!]

স্কুল বা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বইয়ে মোঘলদের অপ্রাসঙ্গিক করে দেওয়ার প্রক্রিয়া প্রথম শুরু হয় রাজস্থানে। বিজেপিশাসিত এই রাজ্যের বিশ্ববিদ্যালয়ে এখন পড়ানো হয়, হলদিঘাটের যুদ্ধে জয়ী হয়েছিলেন মহারাণা প্রতাপ। ধরাশায়ী হয়েছিলেন মোঘল সম্রাট আকবর। পরবর্তী কালে স্কুলের ইতিহাস বই থেকে মোঘলদের সম্পর্কে যাবতীয় তথ্য বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্র। আর এবার একই পথে হাঁটতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা জানিয়েছেন, সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করতে খুব তাড়াতাড়ি ইতিহাস বই সংশোধন করা হবে। কিন্তু, কেন এমন সিদ্ধান্ত?  উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী যুক্তি, মোঘল সম্রাটরা আমাদের পূর্বপুরুষ নন, তাঁরা লুটেরা। তাই স্কুলের পড়ুয়া যাতে ভুল শিক্ষা না পায়, সেজন্যই ইতিহাসের পাঠ্যবই সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে শেষ মোঘল সম্রাট বাহাদুর শাহ জাফর সুশাসক ছিলেন বলে দাবি করেছেন তিনি। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা বলেন, মহাবিদ্রোহের সময় মঙ্গল পাণ্ডেকে সমর্থন করেছিলেন বাহাদুর শাহ জাফর। তাই ইয়াঙ্গনে এই মোঘল সম্র্রাটের সমাধিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বস্তুত, সরকারের এই সিদ্ধান্তের পিছনে কোনও ধর্মীয় দৃষ্টিভঙ্গি নেই বলে দাবি করে বিনোদ শর্মা বলেন, উত্তরপ্রদেশ সরকার সব ধর্মকেই শ্রদ্ধা করে।

[বদলে গেল ইতিহাস, মোঘল নয় হলদিঘাটিতে জয়ী রানা প্রতাপ!]

তবে উপমুখ্যমন্ত্রী যাই বলুন না কেন, উত্তরপ্রদেশের স্কুলপাঠ্য বই থেকে মোঘলদের বাদ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক দানা বেঁধেছে। ইতিহাসবিদদের একাংশের মতে, স্কুলের পাঠ্যক্রমের গৌরিকীকরণের চেষ্টা করছে রাজ্যের বিজেপি সরকার।

[কাশ্মীরে ফের জঙ্গি অনুপ্রবেশ রুখল সেনা, খতম ২ জঙ্গি]

 

The post বাবর-আকবররা লুটেরা, দাবিতে সিলেবাস থেকে বাদ মোঘল ইতিহাস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার