shono
Advertisement
PM Narendra Modi

লক্ষ্য মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ত্রিদেশীয় সফরে রওনা মোদির

এই সফরে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে যাবেন।
Published By: Biswadip DeyPosted: 04:25 PM Jul 06, 2026Updated: 05:50 PM Jul 06, 2026

ত্রিদেশীয় সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে তাঁর গন্তব্য ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। তাঁর এই সফর ভারতের ‘মহাসাগর ভিশন’কে শক্তিশালী করবে বলেই মনে করেন মোদি। স্বাধীন ও মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করাই সফরের প্রধান লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সফরের সূচনা হবে ইন্দোনেশিয়া থেকে। ৬-৮ জুলাই সেখানকার সফর সেরে তিনি যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে ৮-১০ জুলাই কাটিয়ে ১০-১১ জুলাই তিনি থাকবেন নিউজিল্যান্ডে। এদিন রওনা হওয়ার আগে মোদি (PM Narendra Modi) জানিয়েছেন, 'পূর্ব ও দক্ষিণ ভারত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া এবং এরপর নিউজিল্যান্ডে আমার এই সফর ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ ও ‘মহাসাগর’ ভিশনের পাশাপাশি একটি অবাধ ও উন্মুক্ত ভারত- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে আরও সুদৃঢ় করবে।'

প্রসঙ্গত, মোদির এই সফরের দিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের। ইন্দোনেশিয়া সফরে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা মোদির। সেই বৈঠকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র চুক্তি, ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মতো বহু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা। একই ভাবে অস্ট্রেলিয়া সফরে প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গেও বৈঠক করার কথা মোদির। দুই শের অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা নিয়ে কথা বলবেন তাঁরা। পাশাপাশি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গেও বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ নিয়েও কথা বলবেন তাঁরা।

প্রসঙ্গত, সম্প্রতি পূর্ব আফ্রিকার সেশেলসে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাঁকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়। প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হোরাইজন’ সম্মান। ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত ওই সফরে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় সেশেলস-এর প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনি। দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement