shono
Advertisement
PM Modi

'তথ্য, যুক্তির সামনে সব ঝড়ই শক্তিহীন', অধিবেশনের প্রাক্কালে বিরোধীদের সঙ্গে সিজেপি-কেও বার্তা মোদির!

'তথ্য ও যুক্তি যেখানে দৃঢ়, সেখানে হঠাৎ আছড়ে পড়া কোনও ঝড় শক্তিহীন হয়ে যায়, বললেন মোদি।
Published By: Amit Kumar DasPosted: 10:51 AM Jul 20, 2026Updated: 03:20 PM Jul 20, 2026

'তথ্য ও যুক্তি যেখানে দৃঢ়, সেখানে হঠাৎ আছড়ে পড়া কোনও ঝড় শক্তিহীন হয়ে যায়। যদি আপনার তথ্য, যুক্তি শক্তিশালী হয় তবে শান্ত চিত্তেই নিজের বক্তব্যকে দৃঢ়ভাবে তুলে ধরা যায়।' অধিবেশনের প্রাক্কালে সোমবার সংসদ চত্বরে দাঁড়িয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর এই বার্তা বিরোধীদের উদ্দেশে হলেও, রাজনৈতিক মহলের দাবি, সূক্ষ্মভাবে ককরোচ জনতা পার্টিকেও বার্তা দিয়েছেন তিনি। 

Advertisement

অধিবেশনের প্রাক্কালে সংসদ চত্বরে দাঁড়িয়ে দেশের সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ''গত মাসে একাধিক সাফল্য দেখেছে দেশ। জাতীয়, আন্তর্জাতিক, এমনকী এখন মহাকাশেও তৈরি হয়েছে গর্বের মুহূর্ত। সম্প্রতি একজন ভারতীয় নাগরিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে। পাশাপাশি মহাকাশ গবেষণা ক্ষেত্রে স্টার্টআপ এক বড় মাইলফলক অর্জন করেছে। যেখানে কর্মরত যুবকদের গড় বয়স ২৮ বছর। এটি কোনও কাকতালীয় ঘটনা নয়, বরং একটি বার্তা। তা হল আমাদের দেশের তরুণদের সম্ভাবনা ও আকাঙ্ক্ষা মহাকাশের মতোই সীমাহীন।''

মধ্যপ্রাচ্যের সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীর বলেন, 'আমাদের জ্বালানির একটা বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে। কিন্তু যুদ্ধের জেরে কিছুটা সমস্যা হলেও ভারতের বৃদ্ধির হার ৭.৭ শতাংশ রয়েছে।'

পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, "সম্প্রতি রাজস্থানে একটি বৃহৎ তেল শোধনাগার তৈরি হয়েছে। কয়েক সপ্তাহ আগে দেশের তৃতীয় সেমিকন্ডাক্টর প্ল্যান্টটি কাজ শুরু করেছে। মাত্র কয়েকদিন আগে দেশে প্রথম চালু হয়েছে হাইড্রোজেন চালিত ট্রেন। বিশ্বে অল্প দেশেই এই ট্রেন রয়েছে, তবে দেশবাসীর জন্য যে হাইড্রোজেন ট্রেন উৎসর্গ হয়েছে, সেটি দীর্ঘতম এবং এর ইঞ্জিনটিও সবচেয়ে শক্তিশালী।" এছাড়া মধ্যপ্রাচ্যের সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীর বলেন, আমাদের জ্বালানির একটা বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে। কিন্তু যুদ্ধের জেরে কিছুটা সমস্যা হলেও ভারতের বৃদ্ধির হার ৭.৭ শতাংশ রয়েছে।

এদিকে সোমবার সংসদ অধিবেশনের প্রথম দিনেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অভিযান শুরু করেছে ককরোচ পার্টি। তবে যে নিট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে এই দাবি তোলা হয়েছে, সরকারের দাবি সেই নিটের পুনর্পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে যে দাবি করা হচ্ছে তা ভিত্তিহীন। এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী এদিন বলেন, 'তথ্য ও যুক্তি যেখানে দৃঢ়, সেখানে হঠাৎ আছড়ে পড়া যে কোনও ঝড় শক্তিহীন হয়ে যায়। যদি আপনার তথ্য, যুক্তি শক্তিশালী হয় তবে শান্ত চিত্তেই নিজের বক্তব্যকে দৃঢ়ভাবে তুলে ধরা যায়।' সঙ্গে বিরোধীদের উদ্দেশে বলেন, ''যুক্তির মাধ্যমে তথ্যের মাধ্যমে সংসদকে সমৃদ্ধ করা হোক। প্রত্যেকে যেন নিজের বক্তব্য পেশ করার সুযোগ পান। সকল মতাদর্শের মানুষ যেন সম্মান পান সেটাই সংসদের মূল উদ্দেশ্য।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement