shono
Advertisement

গুরুতর অসুস্থ প্রিয়াঙ্কা গান্ধী, ভরতি হাসপাতালে

শারীরিক অবস্থা স্থিতিশীল রাজীব কন্যার। The post গুরুতর অসুস্থ প্রিয়াঙ্কা গান্ধী, ভরতি হাসপাতালে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:38 PM Aug 25, 2017Updated: 04:00 PM Oct 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভরতি তিনি। হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রিয়াঙ্কা গান্ধীর শারীরিক অবস্থায় স্থিতিশীল। দ্রুতই সেরে উঠছেন তিনি।

Advertisement

[সোয়াইন ফ্লুতে আক্রান্ত আমির খান ও কিরণ রাও]

গত ২৩ আগস্ট ডেঙ্গুর উপসর্গ নিয়ে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভরতি হন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। হাসপাতালে তাঁর চিকিৎসার তদারকি করছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর পারিবারিক চিকিৎসক ও বক্ষরোগ বিশেষজ্ঞ অরূপ বসু। গঙ্গারাম হাসপাতালের চেয়ারপার্সন ডি এস রানা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন প্রিয়াঙ্কা। পরে ডাক্তারি পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। ২৩ আগস্ট বিকেলে তাঁকে গঙ্গারাম হাসপাতালে ভরতি করা হয়। তবে এখন প্রিয়াঙ্কা গান্ধীর শারীরিক অবস্থায় অনেকটাই উন্নতি হয়েছে। দ্রুত সেরে উঠছেন তিনি।

[অসহায় বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় কেরলের মুখ্যমন্ত্রীর]

প্রসঙ্গত, চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দিল্লি র বিভিন্ন হাসপাতালে ভরতি হয়েছেন ৬৫৭ জন। এঁদের মধ্যে রাজধানীরই বাসিন্দা ৩২৫। অন্য রাজ্য থেকে এসেছেন ৩৩২ জন। দক্ষিণ দিল্লিতেই ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। সেখানে ৪২ জন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গিয়েছে।

[ইসলামিক আইন মেনে মুসলিম মহিলাদের মধ্যে বিবাহবিচ্ছেদের প্রবণতা বাড়ছে!]

দিন কয়েক আগে অভিনেতা আমির খান ও তাঁর স্ত্রী কিরণের রাওয়ের সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। মুম্বইতে নিজেদের বাড়িতেই চিকিৎসা চলছে এই তারকা দম্পতির। পানি ফাউন্ডেশন আয়োজিত সত্যমেব জয়তে ওয়াটার কাপ ২০১৭-র একটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে নিজের ও স্ত্রীর অসুস্থতার কথা জানিয়েছিলেন আমির খান স্বয়ং। বস্তুত, শারীরিক অসুস্থতার কারণে সেদিনের অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেননি তিনি।

[জানেন, কীভাবে ফাঁস হয়েছিল গুরমিত রাম রহিম সিংয়ের কুর্কীতি?

The post গুরুতর অসুস্থ প্রিয়াঙ্কা গান্ধী, ভরতি হাসপাতালে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার