shono
Advertisement

Breaking News

Pune murder

স্বামীকে হত্যার মহড়ার স্থানে পুলিশের সঙ্গে সিয়া! রাজি লাই ডিটেক্টর টেস্টে বসতেও

কেতন হত্যার ঘটনায় তোলপাড় গোটা দেশে। বাগদত্তার বিরুদ্ধে অভিযোগ হবু স্বামীকে হত্যার।
Published By: Biswadip DeyPosted: 09:54 PM Jul 02, 2026Updated: 09:54 PM Jul 02, 2026

পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুটে কেতন হত্যার ঘটনায় তোলপাড় গোটা দেশ। তদন্তের প্রতিটি খুঁটিনাটির দিকে নজর সকলের। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পুলিশ অভিযুক্ত সিয়া গোয়েলকে কেতনকে খুনের মহড়া যেখানে নেওয়া হয়েছিল বলে দাবি, সেখানে নিয়ে গেল। এদিকে এও জানা যাচ্ছে পলিগ্রাফ টেস্ট, যাকে চলতি ভাষায় লাই ডিটেক্টর টেস্ট বলে তাতে বসতে রাজি হয়েছেন সিয়া।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দুর্গের মধ্যে উঁচু পাহাড় থেকে কীভাবে ধাক্কা মারতে হবে সেটা বেশ কয়েকবার প্র্যাকটিস করেছেন সিয়া। ইতিমধ্যেই লোহাগড় দুর্গে গিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। জেরা করা হয়েছে সিয়ার বাবা-মা’কেও। এদিন সেই মহড়ার স্থানেও সিয়াকে নিয়ে যাওয়া হয়েছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে পলিগ্রাফ টেস্টে বসার সম্মতি দিয়েছেন সিয়া। নিয়ম অনুযায়ী, এই ধরনের পরীক্ষার জন্য অভিযুক্তের অনুমতি প্রয়োজন। উল্লেখ্য, কোনও ঘটনা সম্পর্কে প্রশ্নের উত্তর দেওয়ার সময় সংশ্লিষ্ট ব্যক্তির রক্তচাপ, নাড়ির গতি, শ্বাস-প্রশ্বাস এবং ঘাম নিঃসরণের মাত্রার মতো শারীরিক প্রতিক্রিয়াগুলো পরিমাপ করা হয় এই ধরনের পরীক্ষার মাধ্যমে।

প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে বাগদান সেরেছিলেন সিয়া ও কেতন। জানা গিয়েছে, আগামী নভেম্বরে তাঁদের বিয়ের কথা ছিল। কিন্তু প্রাথমিকভাবে মত দিলেও পরে বিয়ে করতে চাননি সিয়া। সেকথা হবু স্বামীকে জানিয়েছিলেন। কিন্তু সিয়ার দাবি, পরিবারের এতটাই চাপ ছিল যে বিয়ে বাতিলের সিদ্ধান্ত নিতে পারেননি। তাই কেতনকে হত্যা করার পথ বেছে নেন। প্রায় একমাস ধরে পরিকল্পনা করে কেতনকে হত্যা করেন সিয়া, অভিযোগ তেমনই। আর এই কাজে তাঁকে সহায়তা করার অভিযোগ উঠেছে প্রেমিক চেতনের বিরুদ্ধে। দু'জনকে গ্রেপ্তার করার পর থেকেই চলছে জিজ্ঞাসাবাদ। সেই সঙ্গে ঘটনাস্থলে নিয়ে গিয়ে সবটা খুঁটিয়ে জানার চেষ্টাও হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement