shono
Advertisement
Punjab

সেনার গতিবিধি রেকর্ডে জাতীয় সড়কে ক্যামেরা, পাকিস্তানে ফুটেজ চালান! পাঞ্জাবে গ্রেপ্তার 'চর'

পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত পঠানকোট দেশের সেনাবাহিনীর কাছে গুরুত্বপূর্ণ একটি জায়গা। ২০১৬ সালের ২ জানুয়ারি জইশ জঙ্গিরা হামলা চালায় পাঠানকোট বিমানঘাঁটিতে।
Published By: Kishore GhoshPosted: 04:01 PM May 22, 2026Updated: 04:27 PM May 22, 2026

অপারেশন সিঁদুরের পর থেকেই চরবৃত্তির অভিযোগে দেশজুড়ে বহু গ্রেপ্তারি সামনে এসেছে। এবার পাঞ্জাবে জাতীয় সড়কে সিসি ক্যামেরা লাগিয়ে সেনার গতিবিধি ভিডিও রেকর্ডের অভিযোগ। এমনকী সেই তথ্য পাকিস্তানে পাচারেরও অভিযোগ উঠল। এই ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে পাঠানকোট জেলার চক ধারিয়াল গ্রামের বাসিন্দা বলজিৎ সিং ওরফে বিট্টুকে।

Advertisement

পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত পঠানকোট দেশের সেনাবাহিনীর কাছে গুরুত্বপূর্ণ একটি জায়গা। ২০১৬ সালের ২ জানুয়ারি জইশ জঙ্গিরা হামলা চালায় পাঠানকোট বিমানঘাঁটিতে। সেই সময় ৭ জন জওয়ান শহিদ হয়েছিলেন। নতুন করে হামলার ছক কষছিল আইএসআই? পুলিশ জানিয়েছে, সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর গতিবিধির উপর নজর রাখতে ৪৪ নম্বর জাতীয় সড়কে একটি দোকানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। জায়গাটি পাঠানকোট-জম্মু অংশের একটি সেতুর কাছে। অভিযোগ, এই ভিডিও পাকিস্তানি গুপ্তচরদের কাছে পাঠানো হত।

পাঞ্জাব পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ধৃত বলজিৎ সিংকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ৪০ হাজার টাকা দিয়েছিলেন। এই টাকার বিনিময়ে সিসি ক্যামেরার ফুটেজ চলে যেত পাক হ্যান্ডলারের কাছে। ধৃত ব্যক্তির কাছ থেকে একটি সিসি ক্যামেরা এবং একটি ওয়াইফাই রাউটার উদ্ধার করেছে পুলিশ। গুপ্তচর বৃত্তির তদন্তে নেমে আরও তিন অভিযুক্ত বিক্রমজিৎ সিং, বলবিন্দর সিং এবং তরণপ্রীত সিং ওরফে তন্নুকে খুঁজছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement