shono
Advertisement
Government Bus Smart card

বিনামূল্যে বাস পরিষেবা পেতে লাগবে স্মার্ট কার্ড, মহিলাদের জন্য আর কী শর্ত রাজ্য সরকারের?

তবে নিখরচায় সরকারি বাসযাত্রার ক্ষেত্রে সুবিধাভোগীদের ছবি ও নাম সহ একটি ডিজিটাল স্মার্ট কার্ড ইস্যু করবে রাজ্য সরকার। এই স্মার্ট কার্ড ব্যবহার করেই সরকারি বাসে ফ্রি যাতায়াতের সুবিধা মিলবে।
Published By: Arpita MondalPosted: 03:42 PM May 22, 2026Updated: 04:42 PM May 22, 2026

বিজেপির নির্বাচনী ইস্তেহারে উল্লেখ ছিল, ক্ষমতায় এলে এরাজ্যেও দিল্লির ধাঁচে মহিলারা সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাবেন। সরকারে আসতেই সেই কথা রেখে ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য ফ্রি পরিষেবা ঘোষণা করা হয়েছে। এই মর্মেই শর্তসাপেক্ষে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের পরিবহন দপ্তর। তাতেই উল্লেখ করা হয়েছে কোন কোন বাসে কারা এই সুবিধা পাবেন।

Advertisement

পরিবহন দপ্তরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাই বিনামূল্যে সরকারি বাসে ফ্রি পরিষেবা পাবেন। রাজ্যের পরিবহন নিগমের অন্তর্ভুক্ত সমস্ত সরকারি বাস যেমন-WBTC, NBSTC, SBSTC বাসগুলিতে এই সুবিধা মিলবে। শুধু শহরের মধ্যেই নয়, দূরপাল্লার সরাকির বাসেও বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা।

সুবিধা পেতে কী কী শর্ত:
তবে নিখরচায় সরকারি বাসযাত্রার ক্ষেত্রে সুবিধাভোগীদের ছবি ও নাম সহ একটি ডিজিটাল স্মার্ট কার্ড ইস্যু করবে রাজ্য সরকার। এই স্মার্ট কার্ড ব্যবহার করেই সরকারি বাসে ফ্রি যাতায়াতের সুবিধা মিলবে। এই স্মার্ট কার্ডের জন্য নিজের এলাকার বিডিও অথবা এসডিও অফিসে নথিসহ আবেদন জমা করতে হবে।

স্মার্ট কার্ড পেতে কী কী নথি প্রয়োজন:
আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, আয়ুস্মান ভারত হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ছবিসহ পেনশনের নথি অথবা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল পরিচয়পত্রের যে কোনও একটি থাকলেই এই কার্ড ইস্যু করা যাবে। সঙ্গে জমা দিতে হবে কালার পাসপোর্ট সাইজ ছবি। যেহেতু পয়লা জুন থেকে এই ফ্রি পরিষেবা চালু হতে চলেছে, স্মার্ট কার্ড না দেওয়া পর্যন্ত মহিলাদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে থাকবে 'জিরো ভ্যালু টিকিট'। মহিলারা যে কোনও সরকারি আইডি প্রুখ কন্ডাক্টরকে দেখিয়ে ভেরিফিকেশন করাতে পারবেন।

রাজ্য পরিবহন দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement