shono
Advertisement
Jasbir Singh

খোঁজ মিলল আর এক 'গদ্দারে'র, পাঞ্জাবে পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার জ্যোতির বন্ধু জসবীর

জ্যোতির মতোই একাধিকবার পাকিস্তানে গিয়েছিল ইউটিউবার জসবীর।
Published By: Amit Kumar DasPosted: 11:47 AM Jun 04, 2025Updated: 01:44 PM Jun 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের হয়ে ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগে পুলিশের জালে আর এক 'গদ্দার'। বুধবার সন্দেহভাজন ওই গুপ্তচর জসবীর সিংকে (Jasbir Singh) গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। জানা যাচ্ছে, এই অভিযুক্ত জ্যোতি মালহোত্রার বন্ধু। জ্যোতির মতোই একাধিকবার পাকিস্তানে গিয়েছিল ইউটিউবার জসবীর।

Advertisement

গত ৭ মে অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করা ভারতের গদ্দারদের পাকড়াও করতে কোমর বেঁধে নামেন দেশের গোয়েন্দারা। গ্রেপ্তার করা হয় জ্যোতি মালহোত্রা ও তাঁর সাঙ্গপাঙ্গদের। সেই সূত্র ধরেই এই গ্রেপ্তারি বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, পাঞ্জাবের মোহালির স্পেশাল অপারেশন সেল রূপনগর জেলার মোহলান গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পাঞ্জাবের ডিজিপি গৌরব যাদব বলেন, জান মহল নামে একটি ইউটিউব চ্যানেল ছিল অভিযুক্তের। যার সাবস্ক্রাইবার ছিল এক মিলিয়নের বেশি।

তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, জসবীর (Jasbir Singh) পাকিস্তানি গুপ্তচর শাকির ওরফে জঠ রান্ধাবার সঙ্গে যোগাযোগ রেখে চলত। পাশাপাশি হরিয়ানার ইউটিউবার যাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে পুলিশ আগেই গ্রেপ্তার করেছে সেই জ্যোতি মালহোত্রার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। তদন্তকারীদের দাবি, পাক দূতাবাসের আধিকারিক দানিশের সঙ্গে সম্পর্ক ছিল অভিযুক্তের। এই দানিশকে ইতিমধ্যেই দেশছাড়া করেছে ভারত সরকার। দানিশের আমন্ত্রণে পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জসবীর। সেখানে পাক সেনা ও আইএসআই-এর শীর্ষ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন।

তদন্তকারীদের দাবি অনুযায়ী, ২০২০, ২১ ও ২০২৪ সালে তিন দফায় পাকিস্তান যান জসবীর। পুলিশ অভিযুক্তের মোবাইল-সহ অন্যান্য ডিভাইস বাজেয়াপ্ত করেছে। যেখানে তাঁর পাকযোগের ইঙ্গিত পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। দাবি করা হচ্ছে, জ্যোতির গ্রেপ্তার পর তাঁর সঙ্গে নিজের সমস্ত কথোপকথন মোবাইল থেকে ডিলিট করার চেষ্টা করেন অভিযুক্ত জসবীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানের হয়ে ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগে পুলিশের জালে আর এক 'গদ্দার'।
  • বুধবার সন্দেহভাজন ওই গুপ্তচর জসবীর সিংকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ।
  • জানা যাচ্ছে, এই অভিযুক্ত জ্যোতি মালহোত্রার বন্ধু।
Advertisement