প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষের পালটা ভোটের অসমে রাহুলকে তুলোধনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে 'রেজিস্টার্ড পাগল' বলে তোপ দাগলেন হিমন্ত। তাঁর কটাক্ষ, 'উনি পাগল মানুষ। মাথার ঠিক নেই। ওনাকে যা খুশি বলতে দিন।' হিমন্তের এহেন বক্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।
সম্প্রতি অসমের জোরহাটে এক জনসভায় মুখ্যমন্ত্রী হিমন্তকে নিশানা করে তাঁকে মোদির 'হাতের পুতুল' বলে কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী। এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাব তুলে ধরে বলেন, "ট্রাম্প হলেন মোদির নিয়ন্ত্রক। ট্রাম্প আদেশ দেন আর মোদি তা মাথা পেতে নেন। কারণ উনি জানেন, ট্রাম্পের হাতেই ওনার ভবিষ্যৎ। হোয়াইট হাউস থেকে মোদিকে নিয়ন্ত্রণ করা হয়। ট্রাম্প যদি মোদিকে লাফ দিতে বলেন, মোদি জিজ্ঞেস করবেন কতক্ষণ, এরপরই লাফানো শুরু করবেন। কারণ উনি ট্রাম্প দ্বারা নিয়ন্ত্রিত।" এর পরই রাহুল বলেন, "অসমের মুখ্যমন্ত্রীর উপরও ঠিক একইরকম প্রভাব মোদির। কারণ উনি হিমন্তের দুর্নীতি ও অপরাধ সম্পর্কে অবগত।"
নরেন্দ্র মোদির উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাব তুলে ধরে বলেন, "ট্রাম্প হলেন মোদির নিয়ন্ত্রক। ট্রাম্প আদেশ দেন আর মোদি তা মাথা পেতে নেন। কারণ উনি জানেন, ট্রাম্পের হাতেই ওনার ভবিষ্যৎ।''
রাহুলের এই মন্তব্য সামনে আসতেই বিতর্ক চরম আকার নেয়। এরপর শনিবার সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে হিমন্তকে এই ইস্যুতে প্রশ্ন করা হলে কড়া সুরে রাহুলকে তোপ দাগেন তিনি। বলেন, "উনি পাগল মানুষ। ফলে যা ইচ্ছে তাই বলতে পারেন। উনি যে নিবন্ধিত উন্মাদ সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ওনার মাথা খারাপ হয়ে গিয়েছে। যা ইচ্ছা বলতে দিন।" এমনকী যারা বিশ্বাস করে অসমে কংগ্রেস সরকার গড়বে তাদেরও উন্মাদ বলে কটাক্ষ করেন হিমন্ত।
উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল একদফায় নির্বাচন হতে চলেছে অসমের ১২৬টি বিধানসভা কেন্দ্রে। এই নির্বাচন উপলক্ষে জোরকদমে প্রচার শুরু করেছে প্রধান দুই প্রতিপক্ষ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ও কংগ্রেস। আগামী ৪ মার্চ প্রকাশিত হবে ভোটের ফল।
