shono
Advertisement

অগ্নিগর্ভ মান্দসৌরের পথে রাহুল, ড্যামেজ কন্ট্রোলে নামল কেন্দ্র

পুলিশের গুলিতেই ৫ কৃষকের মৃত্যু, স্বীকার প্রশাসনের। The post অগ্নিগর্ভ মান্দসৌরের পথে রাহুল, ড্যামেজ কন্ট্রোলে নামল কেন্দ্র appeared first on Sangbad Pratidin.
Posted: 11:25 AM Jun 08, 2017Updated: 05:55 AM Jun 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষক আন্দোলনের জেরে বিপর্যস্ত মান্দসৌরে যাচ্ছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে বৃহস্পতিবার দেখা করবেন রাহুল। যদিও মধ্যপ্রদেশ সরকার তাঁকে মান্দসৌরে যাওয়ার অনুমতি দেয়নি। রাহুলের এই সিদ্ধান্তকে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, রাহুল এমন জায়গায় যাচ্ছেন যেখানে পরিস্থিতি এখনও থমথমে। আরও একটু দায়িত্বশীল হওয়া প্রযোজন তাঁর। কিন্তু প্রচারের লোভ তিনি ছাড়তে পারেন না। তাই জন্য তিনি সেখানে যাচ্ছেন। অন্যদিকে, রাহুলের কৃষক আন্দোলনে অংশগ্রহণ নিয়ে উল্টো সুর গাইছে কংগ্রেস। সূত্রের খবর, দলীয় কর্মসূচিতে এমন কোনও উল্লেখই নাকি নেই। একইসঙ্গে, পুলিশের গুলিতেই পাঁচ কৃষকের মৃত্য হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন, কেন এমনটা হল পূর্ণাঙ্গ তদন্ত হবে।

Advertisement

[ভারতের এই স্থানে প্রাক্তন সেনা অফিসারদের নুন কিনতে হয় ১৫০ টাকায়]

প্রসঙ্গত, সংঘর্ষে মৃত কৃষকদের পরিবারকে ১ কোটি টাকার করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিক্ষোভকারীদের তিনি শান্তি বজায় রাখার আবেদনও করেছেন। যদিও সেই আশ্বাসে চিড়ে ভিজছে না মান্দসৌরে। ঘটনার জেরে বিরোধীদের তুমুল সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। চাপের মুখে পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি মান্দসৌর জেলার পুলিশ সুপার ও জেলাশাসককে বদলি করে করে প্রশাসন। কিন্তু তার আগে বিক্ষোভের আগুনে ঘৃতাহুতি হয়ে গিয়েছে। তারই ফলপ্রসু রাহুলের মান্দসৌর যাত্রা। এদিন অগ্নিগর্ভ মান্দসৌরে ব়্যাফ মোতায়েন করা হয়। ইতিমধ্যেই ঘটনার উপর নজর রাখতে ময়দানে নেমে পড়েছে কেন্দ্রীয় সরকার। ড্যামেজ কন্ট্রোল করার জন্যই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের গুলিতে কৃষকদের মৃত্যুর ঘটনা স্বীকার করে নিয়েছেন বলে মত রাজনৈতিক মহলের।

[হিন্দু সেনার হাতে নিগৃহীত ইয়েচুরি, সিপিএমের সাংবাদিক বৈঠক ঘিরে নাটক]

The post অগ্নিগর্ভ মান্দসৌরের পথে রাহুল, ড্যামেজ কন্ট্রোলে নামল কেন্দ্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার