shono
Advertisement

পায়ে লুটিয়ে পড়লেন মহিলা, লজ্জায় লাল মন্ত্রী

দেখুন ভিডিও। The post পায়ে লুটিয়ে পড়লেন মহিলা, লজ্জায় লাল মন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 07:03 PM Jul 28, 2017Updated: 01:35 PM Jul 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদেশে চিকিৎসকদের ‘ভগবান’ বলে মনে করা হয়। তবে রাজনৈতিক নেতা বা মন্ত্রীরাও কিন্তু কম যান না। শহুরে শিক্ষিত মানুষরা রাজনৈতিক নেতা-মন্ত্রীদের শতহস্ত দূরে খাকতে পছন্দ করেন ঠিকই। কিন্তু, গ্রামের ছবিটা সম্পূর্ণ আলাদা। সেখানে বিপদে-আপদে এখনও রাজনৈতিক নেতা-মন্ত্রীদের ওপরই ভরসা করেন স্থাবীয় বাসিন্দারা। সম্প্রতি তেমনই একটি অসহায়তার ছবি ধরা পড়েছে রাজস্থানে।

Advertisement

[ছেলেকেও খুনের পরিকল্পনা ছিল ইন্দ্রাণীর, ফাঁস করল ড্রাইভার]

শুধু অসম ও গুজরাটেই নয়, লাগাতার বৃষ্টিতে বন্যায় ডুবেছে রাজস্থানের বিস্তীর্ণ এলাকা। গৃহহীন বহু মানুষ। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ রাজস্থানের জেলাগুলিতে। সেখানকার ত্রাণশিবিরগুলিতে গৃহহীনদের ভিড় বাড়ছে। মৃত্যু হয়েছে ২২ জনের। এখনও পর্যন্ত বন্যাকবলিত এলাকা থেকে ৬৪৮ জনকে উদ্ধার করে প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় ঝালাওয়ার, কোটা, বারণের মতো জেলাগুলিতে প্রচুর সংখ্যক ত্রাণ কর্মী মোতায়েন করেছে রাজস্থান সরকার। সম্প্রতি রাজস্তানের বারমের জেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে যান জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী সুরেন্দ্র গোয়েল। স্থানীয় এক ত্রাণ শিবিরে এক মহিলাকে সাহায্যের আশায় মন্ত্রী পায়ে লুটিয়ে পড়তে দেখা যায়। ঘটনায় বেজায় অস্বস্তিতে পড়েন মন্ত্রীমশাই।

দেখুন ভিডিও-

 


বন্যায় সর্বস্ব খুইয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ওই মহিলা। ওই মহিলা চান, রাজস্থান সরকার তাঁকে একটি নতুন বাড়ি তৈরি করে দিক। তাই মন্ত্রীর পায়ে লুটিয়ে পড়তেও দ্বিধা করেননি তিনি।

[আধার ও প্যান ‘লিঙ্ক’ নিয়ে ফের নয়া সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র

The post পায়ে লুটিয়ে পড়লেন মহিলা, লজ্জায় লাল মন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার