shono
Advertisement

Breaking News

‘র‍্যানসমওয়্যার’ হানা তিরুপতিতেও, ত্রাহি ত্রাহি রব মন্দিরে

তিরুপতিতে সাইবার হানা The post ‘র‍্যানসমওয়্যার’ হানা তিরুপতিতেও, ত্রাহি ত্রাহি রব মন্দিরে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:08 PM May 17, 2017Updated: 11:38 AM May 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ সারা বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে ‘র‍্যানসমওয়্যার’ আতঙ্ক। এখনও পর্যন্ত সাইবার হানার শিকার হয়েছে ১৫০টি দেশের ৩ লক্ষের বেশি কম্পিউটার। বাদ যায়নি পশ্চিমবঙ্গও। এবার সেই তালিকায় নাম জুড়ল তিরুপতি মন্দিরেরও। তিরুমালা তিরুপতি দেবস্থানম ট্রাস্টের ১০টি কম্পিউটার ‘র‍্যানসমওয়্যার’ হানার শিকার হয়েছে।

Advertisement

[বাবা প্রাক্তন মাওবাদী, ভলিবলেই দেশের মুখ উজ্জ্বলের শপথ মেয়ের]

সংস্থার এগজিকিউটিভ অফিসার অনিল কুমার জানিয়েছেন, যেসব কম্পিউটারগুলি ‘র‍্যানসমওয়্যার’ হানার শিকার হয়েছে, সেগুলি মূলত প্রশাসনিক কাজে ব্যবহার করা হয়। টিকিট বিক্রি বা ভক্তদের পরিষেবার দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। তবে এই সাইবার হানার পর আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। আপাতত আরও ২০টি কম্পিউটার বন্ধ রাখা হয়েছে।

আক্রান্ত কম্পিউটারগুলিতে ফের চালু করতে টিসিএস-র সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে তিরুমালা তিরুপতি দেবস্থানম বা টিটিডি-র টেকনোলজি বিভাগ। পাশাপাশি জানানো হয়েছে, আক্রান্ত কম্পিউটারগুলিতে পুরনো ভারসনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হত।

[জেলে বসেই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী]

সারাদেশের এখন ছড়িয়ে পড়েছে র‍্যানসমওয়্যার আতঙ্ক। পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সরকারি অফিসে এই ভাইরাসের আক্রমণ হয়েছে। দেশের আরও বিভিন্ন অঞ্চলের এই হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিক র‍্যানসমওয়্যার ভাইরাসের আক্রমণ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের তরফে এটিএমগুলিগুলিকে। নাগরিকদেরও সবরকম সতর্কতা নিতে বলা হয়েছে।

জানা যাচ্ছে, এই র‍্যানসমওয়্যার এক ধরণের ম্যালওয়ার। বিশেষ একটি exe  ফাইল মেলের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকতে পারে। যা খুললেই এটি আপলোড হয়ে যায় সিস্টেমে। এই ম্যালওয়্যার লক করে দিতে পারে কম্পিউটারের হার্ড ড্রাইভ। ফলে সবরকম জরুরি তথ্যের ব্যাক আপ রেখে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। সরকারের তরফেও এ বিষয়ে সচেতন করার জন্য প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

The post ‘র‍্যানসমওয়্যার’ হানা তিরুপতিতেও, ত্রাহি ত্রাহি রব মন্দিরে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার