shono
Advertisement
RBI Loan rule

এবার থেকে ৩ মাস পরই বদলাবে EMI, ঋণের নিয়মে বড়সড় বদলের পথে রিজার্ভ ব্যাঙ্ক

কোন কোন ঋণের ক্ষেত্রে নিয়ম বদলাবে? কী প্রস্তাব দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক?
Published By: Subhajit MandalPosted: 08:07 PM Aug 19, 2026Updated: 09:34 PM Aug 19, 2026

এবার থেকে প্রতি তিন মাস অন্তর অন্তরই পরিবর্তিত হবে EMI-এর পরিমাণ! নতুন নিয়মের প্রস্তাব রিজার্ভ ব্যাঙ্কের। যদিও প্রস্তাব এখনই কার্যকর হচ্ছে না। এটি খসড়ার পর্যায়ে রয়েছে। ১১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত মতামত নেওয়া হবে। চূড়ান্ত হলে ২০২৭ সালের ১ এপ্রিল থেকে নতুন কাঠামো কার্যকর হতে পারে।

Advertisement

কী প্রস্তাব দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক?
নিয়ম অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ালে বা কমালে ঋণের সুদ কমা বা বাড়ার কথা। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় রেপো রেট বদলালেও তার প্রভাব ঋণগ্রহীতার ইএমআই-তে পৌঁছতে অনেক সময় লেগে যায়। এবার সেই ব্যবধান কমাতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাবিত নিয়ম অনুসারে, বাড়ি বা গাড়ির লোনের ক্ষেত্রে সুদের হার পুনর্নির্ধারণ করার সর্বোচ্চ সময়সীমা হতে পারে ৩ মাস। বর্তমানে অনেক ঋণে বছরে এক বার সুদের হার পরিবর্তন করা হয়। ফলে রেপো রেট বদলালেও সেটার প্রভাব ইএমআইতে পড়ার জন্য সময় লেগে যায় অনেকটা। রিজার্ভ ব্যাঙ্কের নয়া প্রস্তাব অনুযায়ী, ৩ মাস পর সুদ বদলাবে। অর্থাৎ রেপো রেটে বদল এলে সেটা কার্যকর হওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হবে না। ৩ মাসের মধ্যেই সেটা কার্যকর হবে।

এই নয়া নিয়ম কার্যকর হলে রিজার্ভ ব্যাঙ্ক কখনও রেপো রেট বাড়ালে সেটার প্রভাবে ৩ মাস পরই বেড়ে যাবে ইএমআই। আবার শীর্ষ ব্যাঙ্ক যদি ইএমআই কমায় তাহলে ৩ মাসের মধ্যেই সেটা কার্যকর হবে। রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাব কার্যকর হলে এরপর থেকে ফ্লোটিং ইন্টারেস্ট রেটের ঋণে ইএমআইয়ের ক্ষেত্রে অনেক বেশি ঘনঘন বদল আসবে। সবটাই হবে বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে। পুরনো ঋণের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে তবে সেটা ধীরে ধীরে। এখনই নয়।

এই প্রস্তাব মূলত ফ্লোটিং ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে কার্যকর হবে। ফিক্সড ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে সেটা কার্যকর হওয়ার প্রশ্ন নেই। অধিকাংশ পার্সোনাল লোন যেহেতু ফিক্সড ইন্টারেস্টের হয়, তাই পার্সোনাল ঋণের ক্ষেত্রে এই নিয়মের বিশেষ হেরফের হবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement