shono
Advertisement

১৮ জুলাই দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিলেন রেশন ডিলাররা

আগামী ১৮ জুলাই ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশনের তরফ থেকে৷ The post ১৮ জুলাই দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিলেন রেশন ডিলাররা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:08 PM Apr 07, 2017Updated: 03:38 PM Apr 07, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১৮ জুলাই দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিলেন রেশন ডিলাররা৷ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সাত দফা দাবিতে আন্দোলনে নামছে রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন৷

Advertisement

[“রাজ্যে থাকতে হলে কলেজ পড়ুয়াদের গাইতে হবে বন্দে মাতরম ও জনগণমন”]

আগামী ১৮ জুলাই ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশনের তরফ থেকে৷ জানা গিয়েছে, ওই দিন দিল্লির রামলীলা ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিলে শামিল হবেন দেশের বিভিন্ন রাজ্যের রেশন বিক্রেতারা৷ মিছিল শেষ হবে সংসদে৷ কেন্দ্রের কাছে নিজেদের দাবিগুলি তুলে ধরবেন তাঁরা৷ অ্যাকোসিয়েশনের তরফে জানানো হয়েছে, তাদের দাবিগুলি কেন্দ্র গম্ভীরভাবে না নিলে বৃহত্তর আন্দোলনে যেতে পারেন বিক্রেতারা৷

[হিন্দু তরুণীর সঙ্গে প্রেম, বেধড়ক মার খেয়ে মৃত্যু মুসলিম যুবকের]

এদিকে, আগামী ২ মে থেকে সমস্ত রেশন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কেরলের রেশন বিক্রেতারা৷ সে রাজ্যের সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, যাঁদের রেশন কার্ড রয়েছে তাঁদের ১ কুইন্টাল চাল বা গম দিলে বিক্রেতারা ৫০ টাকা করে পাবেন৷ কিন্তু বাস্তবে তা এখনও কার্যকরী হয়নি৷ সেই দাবিকে সরব হয়েই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷

The post ১৮ জুলাই দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিলেন রেশন ডিলাররা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার