shono
Advertisement

Breaking News

Nepal

নেপালে নিখোঁজ মাদ্রাজ হাই কোর্টের প্রাক্তন বিচারপতি, প্রধান বিচারপতিকে চিঠি বার অ্যাসোসিয়েশনের

বার কাউন্সিলের তরফে অনুরোধ জানানো হয়েছে, সরকার যেন বিষয়টিকে জরুরি ও সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে। এবং বিচারপতি শিবজ্ঞানমকে খুঁজে পেতে সবরকম প্রচেষ্টা ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
Published By: Amit Kumar DasPosted: 05:06 PM Sep 01, 2026Updated: 05:06 PM Sep 01, 2026

নেপাল বেড়াতে গিয়ে ভয়াবহ বিপর্যয়ের কবলে মাদ্রাজ হাই কোর্টের প্রাক্তন বিচারপতি বি শিবজ্ঞানম। ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও এখনও কোনও খোঁজ মেলেনি তাঁর। এই অবস্থায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রককে চিঠি লিখল মাদ্রাজ বার অ্যাসোসিয়েশন। চিঠিতে অনুরোধ জানানো হয়েছে, প্রাক্তন বিচারপতিকে উদ্ধারে তৎপর হোক সরকার।

Advertisement

দেশের শীর্ষ নেতৃত্বকে লেখা ওই চিঠিতে বার অ্যাসোসিয়েশনের তরফে অনুরোধ জানানো হয়েছে, সরকার যেন বিষয়টিকে জরুরি ও সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে। এবং বিচারপতি শিবজ্ঞানমকে খুঁজে পেতে সবরকম প্রচেষ্টা ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। চিঠিতে আরও বলা হয়েছে, ঘটনার দিন শিবজ্ঞানম সহযাত্রীদের সঙ্গে নেপালে একটি বাসে ছিলেন। ২৬ আগস্ট অর্থাৎ দুর্ঘটনার দিন তিনি তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর অন্য একটি বাসের যাত্রীদের উদ্ধার করা গেলেও তাঁর খোঁজ মেলেনি। উদ্ধার হওয়া অন্যান্য তীর্থযাত্রীরা তাঁর বাসের অবস্থান সম্পর্কে তথ্য দিয়েছেন। চিঠিতে আরও বলা হয়েছে, 'তিব্বত সীমান্তবর্তী নেপালের তিমুরেতে অন্য একটি বাসের যাত্রীরা তাঁর পরিবারকে জানিয়েছে, দুর্ঘটনার আগে শিবজ্ঞানমের বাসটি তাঁদের বাসের থেকে মাত্র ১০০-২০০ মিটার দূরে ছিল।'

বিচারপতি সূর্য কান্ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রককে চিঠি লিখল মাদ্রাজ বার অ্যাসোসিয়েশন। চিঠিতে অনুরোধ জানানো হয়েছে, প্রাক্তন বিচারপতিকে উদ্ধারে তৎপর হোক সরকার।

৩৪ বছর বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিচারপতি শিবজ্ঞানম। অবসর গ্রহণের পূর্বে তিনি মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব। অবসরের পর ২০২৫ সালের জুলাই মাসে সুপ্রিম কোর্ট শিবজ্ঞানমকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে মনোনীত করে। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বিগ্ন তাঁর পরিবার ও বার অ্যাসোসিয়েশন। প্রাক্তন ওই বিচারপতি কোথায় রয়েছেন তা জানতে এবং নিরাপদে তাঁকে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়ার আর্জি জানানো হয়েছে চিঠিতে।

উল্লেখ্য, নেপালের ভয়ংকর হড়পা বানে মৃতের সংখ্যা হাজার ছুঁইছুঁই। এখনও নিখোঁজ সাড়ে চার হাজারের বেশি মানুষ। বিপর্যয়ের ৬ দিন পেরিয়ে গেলেও এখনও নদী দিয়ে বয়ে চলেছে সারি সারি মৃতদেহ। নেপালজুড়ে হাসপাতালগুলোতে নিখোঁজ স্বজনদের খোঁজে মানুষের ভিড় উপচে পড়ছে। এখন প্রশাসনের কাছে প্রধান চ্যালেঞ্জ হল মৃতদেহ শনাক্ত করা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement