সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন বিহারের আরজেডি দলের নেতা পাপ্পু যাদব ৷পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে পাটনায় নিজের বাড়ি থেকে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন পাপ্পু৷ বাড়ি থেকে খানিকটা এগোনোর পরই তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা৷ গলায় গুলি করা হয় তাঁকে৷ঘটনাস্থলেই প্রাণ হারান পাপ্পু৷ গুলির শব্দে আশেপাশের লোক ছুটে এলে পালিয়ে যায় আততায়ীরা৷ ইতিমধ্যে, ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ৷ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে দেহ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি৷পুরনো শত্রুতার জেরেই এই হত্যা বলে মনে করা হচ্ছে৷
[পার্ক স্ট্রিটে কোহিনুর বিল্ডিংয়ে আগুন, ছড়াল আতঙ্ক]
এদিন সকালের এই হত্যাকাণ্ডের পর ছড়ায় বিভ্রান্তি৷ বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানায় যে বিহারের ‘কুখ্যাত ডন’ ও প্রাক্তন আরজেডি নেতা পাপ্পু যাদব ওরফে রাজেশ রঞ্জনকে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতীরা৷ উল্লেখ্য, ২০১৫ সালে দলের বিরুদ্ধে কাজ করার অভিযোগে লালু প্রসাদ যাদবের পার্টি আরজেডি থেকে বহিষ্কার করা হয় পাপ্পুকে৷ তারপরই ‘জন অধিকার পার্টি’ নামের আলাদা দল তৈরি করেন তিনি৷ ২০১৫ সালে লালু-নীতিশ জোটের বিরুদ্ধে নির্বাচনে নামে জন অধিকার পার্টি৷ তবে বিশেষ সুবিধা করতে পারেনি পাপ্পু যাদবের দল৷
[চিদম্বরমের চেন্নাইয়ের বাড়িতে সিবিআই হানা]
পাপ্পু যাদবের হত্যার ঘটনায় পাটনার ফতুহা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ ইতিমধ্যে কয়েক হাজার মানুষ ভিড় করেছে পাপ্পুর বাড়ির সামনে৷জানা গিয়েছে, এই হত্যার প্রতিবাদে এলাকার সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে৷
The post পাপ্পু যাদবের মৃত্যুতে ছড়াল বিভ্রান্তি appeared first on Sangbad Pratidin.
