shono
Advertisement

আদিত্য খুনের ঘটনায় রকি যাদবের যাবজ্জীবন কারাদণ্ড

বিহারের জেডিইউ নেত্রী মনোরমা দেবীর ছেলে এই রকি।
Posted: 09:21 PM Sep 06, 2017Updated: 03:51 PM Sep 06, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বাদশ শ্রেণির ছাত্র আদিত্য সচদেওকে গুলি করে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হল রাকেশ রঞ্জন যাদব ওরফে রকিকে। শুধু রকি নয়, বিহারের জেডিইউ নেত্রী মনোরমা দেবীর স্বামী বিন্দেশ্বরী প্রসাদ যাদব ওরফে বিন্দি যাদবকেও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দেহরক্ষী রাকেশ কুমার রঞ্জন এবং ভাই তেনি যাদবকেও যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এর আগে গত ৩১ আগস্ট তিনজনকেই আদিত্যর হত্যায় দোষী সাব্যস্ত করেন গয়ার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক সচ্চিদানন্দ সিং।

Advertisement

[১৩ বছরের নির্যাতিতাকে গর্ভপাতের অনুমতি সুপ্রিম কোর্টের]

গত বছরের ৭ আগস্ট গয়ায় খুন করা হয় আদিত্যকে। পরীক্ষা শেষ হওয়ার কারণে বাবার গাড়ি নিয়ে বেরিয়ে ছিলেন দ্বাদশ শ্রেণির পড়ুয়া আদিত্য। কিন্তু জোরে গাড়ি চালিয়ে রকির গাড়ি ওভারটেক করে রকি। আর এতেই রেগে যায় বিধায়ক পুত্র। আদিত্যর গাড়ি থামিয়ে তার সঙ্গে বচসায় জড়ায়। আর এরপরই প্রশ্ন করে, ‘আমি কে জানিস?’ আর তারপর আদিত্যকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মারা যায় আদিত্য।

[বিজ্ঞাপনে মা দুর্গার ছবি, ক্ষমা চাইলেন হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব]

ঘটনার পর থেকেই পলাতক ছিল রকি। তাকে পালাতে সাহায্য করে বাবা বিন্দি যাদব। পালিয়ে বুদ্ধ গয়ায় বাবার কারখানায় লুকিয়ে ছিল মূল অভিযুক্ত। এই ঘটনায় রকির মা–বাবাকেও গ্রেপ্তার করা হয়। কিন্তু পরে তাঁরা জামিন পেয়ে যান। পরে তথ্য ও প্রমাণের ভিত্তিতে রকিকে দোষী সাব্যস্ত করে আদালত। আদালতের এই রায়ে খুশি মৃত আদিত্যর মা-বাবা। আদিত্য মা জানান, ‘নিজের ছেলেকে হারানোর পরও আমি রকি যাদবের মৃত্যুদণ্ড চাইনি। কিন্তু আদালতের এই রায়ের আমি খুশি।’

[রাজকীয় ডেরায় তাজমহল, আইফেল টাওয়ারও বানিয়েছিল রাম রহিম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার