সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোকলাম বিবাদের জেরে এবার জনপ্রিয় ই-ওয়ালেট পেটিএম বন্ধের ডাক দিল আরএসএস-এ শাখা সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চ। সংগঠনের তরফে অনুরোধ করা হয়েছে, চিনা বিনিয়োগে চলা এই মোবাইল ওয়ালেট যেন বয়কট করেন দেশবাসী।
[ বাতিল ১১ লক্ষ প্যান কার্ড, আপনারটি বৈধ আছে তো? ]
ডোকলাম নিয়ে বিবাদের জেরে ভারত-চিন সম্পর্ক প্রায় তলানিতে। বহু আলোচনা সত্ত্বেও কোন রফায় পৌঁছাতে পারেনি দুই দেশ। উলটে তলে তলে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে দক্ষিণ এশিয়ার দুই বৃহত্তম শক্তি। এই পরিস্থিতিতেই দেশ জুড়ে চিন বিরোধী আন্দোলন জোরদার হয়েছে। কোথাও কোনও লিখিত নির্দেশিকা নেই, কিন্তু দেশবাসী প্রত্যাখ্যান করেছে চিনের জিনিস। রাখিবন্ধন চলাকালীন চিনা রাখির বাজার মারাত্মকভাবে পড়ে গিয়েছিল দেশে। এবার পালা পেটিএম-এর।
[ রাতের পর রাত স্বামীর রক্তপান করত এই ‘পিশাচ’ স্ত্রী ]
নোট বাতিলের পর থেকে তুমুল জনপ্রিয়তা পায় এই ই-ওয়ালেট। নগদের জোগান যখন কম ছিল তখন মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছিল এটি। তাতে ইন্ধন দিয়েছিল এক টেলিকম সংস্থার ফ্রি ইন্টারনেট পরিষেবা। একদিকে নগদের সংকট। অন্যদিকে বিনামূল্যের ইন্টারনেটে লেনদেন। মানুষ এই সুবিধা হতাছাড়া করতে চাননি। সেই সুযোগে সংস্থার ব্যবসা বেড়েছে কয়েকগুণ। মুষ্টিমেয় স্মার্টফোন ব্যবহারকারীদের থেকে তা পৌঁছে গিয়েছিল চা-পান থেকে সবজির দোকানেও। কিন্তু ব্যবহারকারীরা অনেকেই হয়তো জানেন যে, দেশে প্রথম এই সংস্থাতেই বিনিয়োগ করেছিল চিনা সংস্থা আলিবাবা। পেটিএম-এর মূল সংস্থা বা প্যারেন্ট কোম্পানি One97 Communications-এর সবথেকে বেশি শেয়ার আছে চিনা কোম্পানি আলিবাবারই। ফলে এই সংস্থার ব্যবসা বাড়ার অর্থ, চিনা কোম্পানিরও সমৃদ্ধি। এর বিরুদ্ধেই এবার সরব হয়েছে স্বদেশী জাগরণ মঞ্চ। সংগঠনের তরফে অশ্বিনী মহাজন সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, সাধারণ মানুষের কাছে তাঁরা পেটিএম বন্ধের আরজি জানিয়েছেন। একইসঙ্গে সরকারের কাছে তাঁদের আবেদন, এই ধরনের সংস্থায় চিনা বিনিয়োগ যেন বন্ধ করা হয়। তাঁদের দাবি, নিরাপত্তার দিক থেকেও যেমন এ জিনিস ভাল নয়, তেমনই দেশের সমৃদ্ধিতেও ষোলআনা কাজে লাগে না। তাহলে এরকম সংস্থা কেন ব্যবসা করে চিনের ভাঁড়ার ভরবে, এমনটাই প্রশ্ন তাঁদের।
[ ‘আমেরিকাকে চরম শিক্ষা দেব’, হুমকি যুদ্ধবাজ কিমের ]
গত বছরে তুমুল জনপ্রিয় হয়ে ওঠা এই মোবাইল ওয়ালেট কি এবার বন্ধের মুখে পড়বে। সে উত্তর অবশ্য ভবিষ্যতেই রাখা।
The post জোরদার চিন বিরোধী আন্দোলন, ডাক পেটিএম বয়কটের appeared first on Sangbad Pratidin.
