shono
Advertisement

জানেন, লাদেনের জন্য আধারের আবেদন করেছিলেন সাদ্দাম?

বলে কী! The post জানেন, লাদেনের জন্য আধারের আবেদন করেছিলেন সাদ্দাম? appeared first on Sangbad Pratidin.
Posted: 05:26 PM May 15, 2017Updated: 11:59 AM May 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্ব জানে মারা গিয়েছেন ওসামা বিন লাদেন৷ আল কায়েদা প্রধানের কীর্তি এখন শুধুই ইতিহাস৷ তাঁর সন্তান ইতিমধ্যে বড় হয়ে গিয়েছে৷ এমনকী বাবার মৃত্যুর বদলা নেবে বলে হুমকিও দিয়ে ফেলেছে সে৷ আর সেই ওসামা বিন লাদেনের জন্য কি না আধার কার্ড বানানোর আবেদন করা হয়েছিল! তাও আবার যে সে করেননি সে আবেদন৷ আবেদনকর্তার নাম, খোদ সাদ্দাম হোসেন৷

Advertisement

রাম মন্দির নির্মাণে ১৫ কোটি দানের ঘোষণা মুসলিম নেতার ]

আজগুবি মনে হতেই পারে, কিন্তু এ ঘটনা নিখাদ বাস্তবের৷ খানিকটা কাকতালীয়ও বটে৷ রাজস্থান থেকে ওসামার জন্য আধারের আবেদন করা হয়েছে৷ এবং আবেদনকতর্তার নাম সাদ্দাম হোসেন মনসৌরি৷ পুলিশসূত্রে জানা যাচ্ছে, সাদ্দাম হোসেন মণ্ডল টাউনে একটি ই-মিত্র কিয়স্ক চালান৷ অর্থাৎ এখান থেকেই আধারের জন্য আবেদন করতে পারেন সাধারণ মানুষ৷ ঠিক একই প্রক্রিয়ায় ওসামার জন্যও আধারের আবেদন করা হয়েছিল৷ সে আবেদন যখন আধিকারিকদের হাতে পৌঁছায়, তখন তো চক্ষু চড়কগাছ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে৷ খবর পেয়ে তদন্তে নামে পুলিশ এবং শেষমেশ গ্রেপ্তার করা হয় সাদ্দামকে৷

জানেন, রাজনীতিতে যোগ দিলে প্রথমেই কী করবেন রজনীকান্ত? ]

আইটি আইনে অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে৷ তাঁকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার কথা ভাবছে পুলিশ৷ কেন সে এ কাজ করল তা এখনও স্পষ্ট নয়৷ নিছক মজা করতে এ কাজ করা, নাকি এর পিছনে গভীর কোনও উদ্দেশ্য আছে, তা খতিয়ে দেখতেই ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ৷

The post জানেন, লাদেনের জন্য আধারের আবেদন করেছিলেন সাদ্দাম? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার